কলকাতায় সেনকোর নতুন লাইফস্টাইল উইং ‘সেনেসে’র জমকালো উদ্বোধন। র্যাম্পে ঝড় তুললেন তারা সুতারিয়া সঙ্গে সংস্থার কর্ণধার জয়িতা সেন।

তারা সুতারিয়া ও জয়িতা সেন
শেষ আপডেট: 22 January 2026 17:55
দ্য ওয়াল ব্যুরো: কয়লা খনি থেকে উত্তোলনের ভিডিও দেখেছেন কখনও বা পশুদের ছাল দিয়ে ব্যাগ তৈরি? কীভাবে পশুদের মেরে ছাল আলাদা করা হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে এসব চাক্ষুস করা আজ অনেকাংশেই সহজ। তবে, এই সব ভিডিও হজম করা ঠিক ততোটাই কঠিন। কারণ আমরা যেভাবে জীবনধারণ করি তার সঙ্গে এই সব কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জীবনধারণের ন্যূনতম মিল নেই। উল্টে আছে গুচ্ছের যন্ত্রণা, কষ্ট ও ক্লান্তি।
এই সব যাতে খানিকটা হলেও কমে, মানুষের কষ্ট লাঘব হয়, তাই ল্যাবগ্রোন ডায়মন্ড, ক্রুয়েলটি ফ্রি লেদার-সহ বিভিন্ন জিনিস এসেছে বাজারে। আধুনিক ফ্যাশনিস্তারা দায়িত্বশীল হচ্ছেন, পরিবেশের দিকে নজর দিচ্ছেন। আর এবার এমন জিনিস দিয়ে বানানো সরঞ্জাম নিয়ে, বলা ভাল শিল্প কর্ম নিয়ে কাজ শুরু করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। মাস্টারপিস বানানোয় মাস্টার সেনকো নিয়ে এল 'সেনেস' কালেকশন।
নতুন বছরের শুরুতেই কলকাতায় চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করল সেনেস (SENNES)। যার আকর্ষণ আরও কয়েকগুণ বাড়িয়ে দেন ব্র্যান্ড মিউজ, বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া (Tara Sutaria)। তাঁর উপস্থিতিতে গ্ল্যামার আর সচেতন বিলাসিতার মেলবন্ধনে জমে ওঠে অনুষ্ঠান। ছিলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং অ্যান্ড ডিজাইনস, জয়িতা সেন।
হাউস অফ সেনকোর (House of Senco) দীর্ঘ কারিগরি ঐতিহ্যকে সঙ্গে নিয়েই সেনেস (SENNES) এগোচ্ছে নতুন পথে। আধুনিক যুগে বিলাসিতা বলতে শুধু আভিজাত্য নয়, দায়িত্ববোধ আর টেকসই ভাবনাকে যে নতুন প্রজন্ম গুরুত্ব দিচ্ছে, সেই দর্শনকে তুলে ধরেছে এই ব্র্যান্ড।

সেনেসের ল্যাব-গ্রোন ডায়মন্ড (Lab-Grown Diamond) বা এলজিডি (LGD) কালেকশন পরিবেশবান্ধব উদ্ভাবনের প্রতীক। খনি-নির্ভরতার বদলে টেকসই প্রযুক্তিতে তৈরি এই হিরে আজকের সচেতন ক্রেতাদের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি, ব্র্যান্ডের লেদার রেঞ্জ তৈরি হয়েছে সংগ্রহ করা উপকরণে, ক্রুয়েলটি-ফ্রি (Cruelty-free) ও পরিবেশ বান্ধব। এর সঙ্গে যুক্ত হয়েছে সেনেসের পারফিউম কালেকশন-যার প্রতিটি সুবাস পরিকল্পিতভাবে তৈরি।
১৬ জানুয়ারি, কলকাতার লঞ্চ ইভেন্টে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, ফ্যাশন ইনসাইডার-সহ বিশিষ্টরা। গোটা আয়োজনটাই ছিল সেনেসের দর্শনের প্রতিফলন—মাইন্ডফুল লাক্সারি। সাজানো ডিসপ্লে, আধুনিক ডিজাইনের গল্প আর নিখুঁত উপস্থাপনায় বোঝানো হয়, কীভাবে আজকের স্টাইল-ফরোয়ার্ড কিন্তু সচেতন ক্রেতাদের জন্য তৈরি এই ব্র্যান্ড।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তারা সুতারিয়া (Tara Sutaria)। বলেন, “সেনেস আমাকে আকর্ষণ করেছে মূলত এর টেকসই ভাবনার জন্য। এখানে স্টাইলের সঙ্গে দায়িত্ববোধের দারুণ ভারসাম্য রয়েছে। নতুন প্রজন্মের বিলাসিতা মানে শুধু সুন্দর হওয়া নয়, সচেতন হওয়াও। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুশি।”
অন্যদিকে, জয়িতা সেন (Joita Sen) ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং অ্যান্ড ডিজাইনস, হাউস অফ সেনকো (House of Senco) কলকাতা এই লঞ্চ প্রসঙ্গে জানান, সেনেস আসলে আধুনিক বিলাসিতার এক নতুন প্রকাশ, যার শিকড় গভীরভাবে গাঁথা কারিগরি ঐতিহ্য আর দায়িত্বশীল ভাবনায়। তাঁর কথায়, কলকাতার এই লঞ্চ শুধুমাত্র নতুন স্টোর বা বাজারে প্রবেশ নয়, বরং সচেতন লাক্সারির দিকে এগিয়ে যাওয়ার এক বৃহত্তর আন্দোলনের উদযাপন।
এই লঞ্চের মাধ্যমে সেনেস (SENNES) প্রমাণ করল, ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে কোনও বিরোধ নেই। বরং দু’য়ের সংযোগেই তৈরি হতে পারে ভবিষ্যতের বিলাসিতা, যেখানে পরিবেশ, নৈতিকতা আর নান্দনিকতা পাশাপাশি হাঁটে।