Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন, সাহায্য করেছিলেন স্ত্রী! দাবি ট্যাংরা কাণ্ডের প্রসূনের

এর আগে আহত নাবালকও শিশু সুরক্ষা কমিশনের কাছে দাবি করেছিল যে, কাকাই খুন করেছে। তাঁকে মারতে এলে সে মরার ভান করে পড়েছিল।

মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেন, সাহায্য করেছিলেন স্ত্রী! দাবি ট্যাংরা কাণ্ডের প্রসূনের

প্রসূন দে

শেষ আপডেট: 4 March 2025 20:41

দ্য ওয়াল ব্যুরো: ট্যাংরা কাণ্ডের (Tangra Triple Death) জট ক্রমশ খুলছে বলেই মনে করছে পুলিশ। জেরায় ধৃত প্রসূন দে (Prasun Dey) যে দাবি করছেন তা আপাতত সত্যি বলেই মনে হচ্ছে তদন্তকারীদের। যদিও দুই ভাইকে মুখোমুখি বসিয়ে জেরার ভাবনাও রয়েছে তাঁদের। সূত্রের খবর, প্রসূন সম্প্রতি পুলিশকে (Police Custody) জানিয়েছেন, মেয়ে প্রিয়ম্বদাকে বালিশ চাপা দিয়ে খুন করেছিলেন তিনি নিজেই, তবে তাঁকে সাহায্য করেছিলেন তাঁর স্ত্রী রোমি! 

পুলিশ সূত্রে খবর, প্রসূন জানিয়েছেন তাঁর স্ত্রী রোমি তাঁর মেয়ের পা চেপে ধরেছিলেন এবং তিনি তাঁর মুখে বালিশ চেপে শ্বাসরোধ করে খুন করেন। তারপর একে একে রোমি এবং বৌদি সুদেষ্ণাকেও তিনি খুন করেছিলেন। এর আগে আহত নাবালকও শিশু সুরক্ষা কমিশনের কাছে দাবি করেছিল যে, কাকাই খুন করেছে। তাঁকে মারতে এলে সে মরার ভান করে পড়েছিল। বড় ভাই প্রণয়ও আগে পুলিশকে জানিয়েছিলেন, হাত কাটার ভাবনা তাঁর ভাইয়েরই ছিল। তিনি নিজে ভয়ে কাটতে পারেননি। এখন ঘটনার জল যেদিকে গড়াচ্ছে তাতে মনে করা হচ্ছে, প্রসূনই এই কাণ্ডের মূল কাণ্ডারি। 

সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রসূন দেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে শিয়ালদহ আদালতে পেশ করলে বিচারক তাঁর ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে আদালতে প্রসূন জানিয়েছেন, তিনি কোনও আইনজীবী চান না।

প্রসূনকে হাজির করানো হলে বিচারক লক্ষ্য করেন তাঁর সঙ্গে কোনও আইনজীবী নেই। রাজ্যের আইনি সহায়তা প্রদানকারী সংস্থার তরফে জানানো হয়, প্রসূন কোনও আইনজীবী রাখতে চান না। বিচারক নিজে তাঁর থেকে এই বিষয়ে জানতে চাইলে প্রসূন স্পষ্ট করে ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দেন, তিনি চান না তাঁর হয়ে কোনও আইনজীবী লড়ুন। 

গত ১৯ ফেব্রুয়ারি ভোরের দিকে ইএম বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে দুর্ঘটনায় জখম হয় প্রণয়, প্রসূন ও প্রণয়ের ছেলে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷ এরপরই সামনে আসে অতুল শূর রোডে দে পরিবারের বাড়িতে দুই বধূ ও মেয়ের দেহ পড়ে রয়েছে। সেই ঘটনায় এখনও রাজ্যে শোরগোল।


```