Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘আমরাও চাই নির্যাতিতার বিচার হোক’, নিজের স্বামীকে ‘নির্দোষ’ বলে দাবি টালা থানার ওসি-র স্ত্রী সঙ্গীতার

এই মুহূর্তে তাঁদের পরিবারের পাশে থাকার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ মণ্ডলের স্ত্রী।

‘আমরাও চাই নির্যাতিতার বিচার হোক’, নিজের স্বামীকে ‘নির্দোষ’ বলে দাবি টালা থানার ওসি-র স্ত্রী সঙ্গীতার

টালা থানার ওসির পরিবারের পাশে কলকাতা পুলিশ

শেষ আপডেট: 16 September 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: ‘আমারও দুই মেয়ে আছে, আমরাও বিষয়টা বুঝি’। সোমবার স্বামী অভিজিৎ মণ্ডলকে ‘নির্দোষ’ দাবি করে আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবি জানালেন ধৃত টালা থানার ওসির স্ত্রী সঙ্গীতা মণ্ডল।  

অভিজিৎ মন্ডলের স্ত্রী সঙ্গীতা মণ্ডলের দাবি, সিবিআই আমাকে ফোন করেই স্বামীকে গ্রেফতারের খবর জানায়। তবে তাঁর স্বামী নির্দোষ বলেই মন্তব্য করে সঙ্গীতার দাবি, আরজি করে পড়ুয়া-ডাক্তাকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে উনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমরাও দেখেছি উনি রাতের পর রাত বাড়ি ফেরেননি। দিনরাত এক করে কাজ করেছেন।

এই মুহূর্তে তাঁদের পরিবারের পাশে থাকার জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিজিৎ মণ্ডলের স্ত্রী। পাশাপাশি তাঁর অভিযোগ, বর্তমানে মামলার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে অভিজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে সার্ভে পার্কের দেবযানী এনক্লেভে পৌঁছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল এবং ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিতা। পরিবারের পাশে থাকার পাশাপাশি অভিজিতের স্ত্রীকে পাশে থাকার আশ্বাস কলকাতা পুলিশের।

অন্যদিকে, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতারের পর সিবিআইয়ের দাবি, টালা থানার অধীনেই রয়েছে আরজি কর হাসপাতাল। ঘটনার সময় তিনি টালা থানার ওসি পদে কর্তব্যরত ছিলেন। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, টালবাহানার মতো গুরুতর অভিযোগও রয়েছে

রবিবারই সিবিআই শিয়ালদহ আদালতে জানিয়েছে, আরজি কর-কাণ্ডে অভিজিতের ভূমিকা সন্দেহজনক। পাশাপাশি তদন্তের মোড় তিনি অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন বলে ধারণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। এরপরেই রবিবার তাঁকে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়।


```