Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

সাতসকালে দিল্লি গেলেন শুভেন্দু, সন্ধেয় বৈঠক সুকান্তর বাড়িতে, দেখা করবেন অমিত শাহর সঙ্গেও

দলীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে রণকৌশল ঠিক করতে ও দলীয় সাংসদদের কী কী  করণীয়, তা আলোচনা করতে এই বৈঠক।

সাতসকালে দিল্লি গেলেন শুভেন্দু, সন্ধেয় বৈঠক সুকান্তর বাড়িতে, দেখা করবেন অমিত শাহর সঙ্গেও

শেষ আপডেট: 17 March 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল দিল্লির উদ্দেশে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের আগে দিল্লিতে শুভেন্দু-সুকান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে সোমবার সন্ধ্যায়। তাঁদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন বাংলার সমস্ত বিজেপি সাংসদরাও। পরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু। 

তবে হঠাৎ দিল্লিতে এই বৈঠকের আয়োজন কেন? আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও, দলীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে রণকৌশল ঠিক করতে ও দলীয় সাংসদদের কী কী  করণীয়, তা আলোচনা করতে এই বৈঠক। যেহেতু বর্তমানে অধিবেশন চলছে, তাই দিল্লি ছেড়ে রাজ্যে আসতে পারবেন না সাংসদরা। তাই আজ দিল্লিতে শুভেন্দুকে আমন্ত্রণ জানিয়ে এই বৈঠক সেরে ফেলা হচ্ছে।

কিছুদিন পরেই সাংসদরা কলকাতায় ফিরবেন। তাহলে এত দ্রুত এই বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা কেন? বিজেপির একাংশের মতে, খুব শিগগিরি রাজ্য সভাপতি নির্বাচন করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, তার আগেই রাজ্য বিজেপির দুই শীর্ষনেতার মধ্যে সমন্বয় বাড়ুক। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছে এবং তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তাই সাংসদদের সঙ্গে দুই নেতার এই আলোচনাকে দলের ভবিষ্যৎ কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে আজকের বৈঠক শেষে সুকান্ত মজুমদারের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে থাকবে শুধুই বাঙালি খাবার। মেনুতে থাকছে কাতলা মাছের কালিয়া, চুনো মাছের ঝাল, মাংস, ডাল, সবজি, পনির, চাটনি ও গুড়ের মিষ্টি। যাঁরা নিরামিষ খান, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। খাবারের স্বাদ অটুট রাখতে দিল্লিতে একজন বাঙালি ক্যাটারার ও বাঙালি রাঁধুনির ব্যবস্থা করেছেন সুকান্ত নিজে।


```