Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কলেজস্ট্রিটে ভিজে বইমেলা, বাংলা প্রকাশনার ২০০ বছরের ইতিহাসে এমন দৃশ্য দেখা যায়নি

বাংলা প্রকাশনার ২০০ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি (Bhije Boi Mela)। বইয়ের আঁতুড়ঘর কলেজ স্ট্রিটের (College Street) রাস্তায় এবার বই বিক্রি হল ছাতা আর টেবিলের তলায়।

কলেজস্ট্রিটে ভিজে বইমেলা, বাংলা প্রকাশনার ২০০ বছরের ইতিহাসে এমন দৃশ্য দেখা যায়নি

ভিজে বইয়ের বইমেলা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 November 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: বাংলা প্রকাশনার ২০০ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি (Bhije Boi Mela)। বইয়ের আঁতুড়ঘর কলেজ স্ট্রিটের (College Street) রাস্তায় এবার বই বিক্রি হল ছাতা আর টেবিলের তলায়। সব বই-ই ভেজা! অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকাশনা ও পুস্তক বিক্রেতাদের (Book Fair) পাশে দাঁড়াতে সোমবার আয়োজিত হল দেশের প্রথম ভেজা বইমেলা।

এই অভিনব মেলার আয়োজক কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মেলা বসে কলেজ স্কোয়ারের গেটের সামনে, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই একদিনের মেলায় অংশ নিয়েছে প্রায় ৩০টি প্রকাশনা সংস্থা— মিত্র ও ঘোষ, অভিযান পাবলিশার্স, দীপ প্রকাশনী, কথোপকথন, অক্ষর সংলাপ, লালমাটি, সৃষ্টিসুখ, বঙ্গবাণী, ইতিকথা, বুকফার্ম, ধানসিঁড়ি, অক্ষর প্রকাশনী–সহ আরও অনেকেই। অনন্য এই উদ্যোগে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, লেখক-সাংবাদিক প্রচেত গুপ্ত-সহ আরও অনেকে।

গত ২৩ সেপ্টেম্বরের অতিবৃষ্টিতে জল ঢুকে গিয়েছে বইপাড়া জুড়ে থাকা ছোট-বড় সব প্রকাশনার গুদামে। কলেজ স্ট্রিটের শতাধিক দোকান ও প্রকাশনা সংস্থা ক্ষতিগ্রস্ত। আনুমানিক ক্ষতির পরিমাণ কমপক্ষে ১০ কোটি টাকা।

ভিজে যাওয়া বইগুলোকেই আজ নতুন রূপে সাজানো হল পাঠকের সামনে। কেউ কিনলেন সংগ্রহে রাখার স্মারক হিসেবে, কেউ আবার উপহার হিসেবে পেলেন প্রিয় লেখকের ভেজা বই। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা থেকে প্রায় ৬৬,০০০ টাকার ভেজা বই পাঠক, লেখক ও বিশিষ্টজনদের উপহার দেওয়া হয়েছে, পাশাপাশি পাঠকরা নিজেরাও কয়েক লক্ষ টাকার বই কিনেছেন।

মেলার পাশাপাশি প্রকাশনা শিল্পের ক্ষতিগ্রস্তদের জন্য অর্থসাহায্যও দেওয়া হয়েছে। মোট ৬৫টি ছোট প্রকাশনা ও মুদ্রণ সংস্থাকে দেওয়া হয়েছে ৩ লক্ষ ৪২ হাজার টাকার সহায়তা। পাশাপাশি দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লির ২০টি পুজো কমিটি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কলেজ স্ট্রিটের ক্ষতিগ্রস্তদের জন্য এসেছে আরও ২ লক্ষ টাকার অনুদান।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি প্রকাশনা ও বই বিক্রেতাদের জন্য বিশেষ ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণার। পাশাপাশি কলেজ স্ট্রিটে বই ব্যবসা রক্ষায় একটি ডেডিকেটেড পাম্পিং স্টেশন ও একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবিও করা হয়েছে।


```