Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফের পড়ুয়ার রহস্যমৃত্যু! আনন্দপুরের কলেজ হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

বুধবার আনন্দপুরের একটি কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঝাড়খন্ডের বাসিন্দা মৃত পড়ুয়া তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ফের পড়ুয়ার রহস্যমৃত্যু! আনন্দপুরের কলেজ হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

শেষ আপডেট: 15 November 2023 13:04

দ্য ওয়াল ব্যুরো: ফের শহর কলকাতায় পড়ুয়ার রহস্যমৃত্যু। বুধবার আনন্দপুরের একটি কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঝাড়খন্ডের বাসিন্দা মৃত পড়ুয়া তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বুধবার কলেজের হস্টেল থেকেই তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। 


পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম শাবানা। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের বিএ অনার্সে পড়াশোনা করতেন তিনি। বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ পুলিশ ওই বেসরকারি কলেজের হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করেছে। সহপাঠীরা ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিল হোস্টেলে। এদিন সকালে অনেকক্ষণ দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। পড়ুয়ার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

আত্মহত্যা নাকি খুন করা হয়েছে ওই ছাত্রীকে তা খতিয়ে দেখছে পুলিশ। একইসঙ্গে ছাত্রীর মৃত্যুর পিছনে র‍্যাগিংয়ের ঘটনা জড়িত রয়েছে কিনা সেবিষয়েও তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ইতিমধ্যে ছাত্রীর মোবাইলের কল রেকর্ড খতিযে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ওই একই কলেজের এক ছাত্রকে র‍্যাগিংয়ের ঘটনা সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল, কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিনিয়রদের সঙ্গে বচসা হয় ওই পড়ুয়ার। সিনিয়রদের একটি বাইক তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে জামা ধরে টেনে শেষে রাস্তায় ফেলে মারধর করা হয় পড়ুয়াকে। 


```