Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

রাসমণি পাত্রের স্মৃতি উস্কে এক বছরের ব্যবধানে ফের মাথা কামালেন চাকরিপ্রাপকরা

এরকমই মাথা কামিয়ে প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসেও। এবারও চাকরিপ্রাপকদের স্পষ্ট কথা, 'এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমাদের অপরাধটা কোথায়? এখনও পর্যন্ত বুঝতেই পারছি না।'

রাসমণি পাত্রের স্মৃতি উস্কে এক বছরের ব্যবধানে ফের মাথা কামালেন চাকরিপ্রাপকরা

চাকরিপ্রার্থীদের মাথা কামানোর ছবি

শেষ আপডেট: 3 January 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রাপকরা আজ করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে। পাশাপাশি এদিনই এসএসসি ভবন ও নবান্নে স্মারকলিপি জমা দেবেন তাঁরা। তার আগে ওয়াই চ্য়ানেলে ধর্নামঞ্চে মাথার চুল কামিয়ে ন্যাড়া হয়ে প্রতিবাদে সামিল হলেন। একটাই দাবি, 'যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।'

প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে নেমেছেন এসএলএসটি চাকরিপ্রাপকরা। বৃহস্পতিবার মাঝরাত থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান-বিক্ষোভে বসেছেন ২০১৬-র প্য়ানেলে থাকা শিক্ষক-শিক্ষিকারা।

শিক্ষক-শিক্ষিকাদের ৭ জনের প্রতিনিধিদল লালবাজারে গিয়েছিলেন। কিন্তু পুলিশ অবস্থান চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি বলে বিক্ষোভকারীদের দাবি। প্যানেল বাতিলের আশঙ্কায় গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারেরও দ্বারস্থ হন তাঁরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। আশ্বাস দেন চাকরি প্রার্থীদের দাবিদাওয়া উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত, এরকমই মাথা কামিয়ে প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসেও। এবারও চাকরিপ্রাপকদের স্পষ্ট কথা, 'এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমাদের অপরাধটা কোথায়? এখনও পর্যন্ত বুঝতেই পারছি না।'

তাঁরা আরও বলেন, 'শুধু এটুকু বুঝতে পারলাম, আমাদের একটাই অপরাধ, ২০১৬ সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি। তাই সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই আমরা ওয়াই চ্য়ানেলে মাথা কামিয়ে ন্যাড়া হচ্ছি।'  


```