আজ হল খুঁটি পুজো। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করবেন, তারপর প্যান্ডেল দেবীপক্ষে খুলে দেওয়া হবে সকলের জন্য।
_1.jpg.webp)
ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 29 June 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি বালাজির পর এবার নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দির তৈরি হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিংয়ে। না, আসলে মন্দির নয়, মন্দিরের আদলে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল। থিম স্বামী নারায়ণ মন্দির। সঙ্গে থাকবে একাধিক গেট। যাতে প্রতিফলিত হবে দিঘার জগন্নাথ মন্দির, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বরের প্রতিচ্ছবি।
তিরুপতি বালাজি মন্দিরের প্যান্ডেল করে তাক লাগিয়ে দিয়েছিল শহরের জনপ্রিয় এই পুজো কমিটি। ২০২৫ শুরু হতেই যখন অনেক পুজো কমিটি থিম ঘোষণা করতে শুরু করে, তখন সকলের নজর ছিল শ্রীভূমির দিকে। এতদিন এনিয়ে তেমন কিছু প্রকাশ্যে আসেনি। কিন্তু রবিবার খুঁটি পুজোয় থিম প্রকাশ্যে আনলেন সুজিত বসু।
তিনি জানালেন, আমাদের মাঠের সঙ্গে ম্যাচ করছে নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির। তাই এবার এই মন্দিরের আদলেই তৈরি হবে প্যান্ডেল।
দ্বিতীয় বছরও কেন মন্দিরই থিম? প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবি। কখনও মন্দির, কখনও স্থাপত্য। এবছর স্বামীনারায়ণ মন্দির। মন্দির তো আগেও একাধিকবার হয়েছে। নতুন নয়।
আর এই থিমের স্রষ্টা এবার তিনিই। পরিকল্পনা প্রথম তাঁর মাথায় আসে বলে জানান সুজিত বসু। পরে তা সকলের সঙ্গে শেয়ার করেন ও শিল্পীর সঙ্গে কথা বলে ফাইনাল করেন।
আজ হল খুঁটি পুজো। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করবেন, তারপর প্যান্ডেল দেবীপক্ষে খুলে দেওয়া হবে সকলের জন্য।