
জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষার্থীদের স্বার্থে বাড়তি ট্রেন, মেট্রোর সুবিধা
শেষ আপডেট: 26 April 2024 22:27
দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষা। বেলা ১১ টা থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের অধীনে হতে চলা পরীক্ষাটি শুরু হবে। প্রথমে দুপুর ১টা পর্যন্ত গণিত এবং এরপর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সুবিধায় ওইদিন বাড়তি ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবা, রবিবার নির্ধারিত সময়ের আগে থেকেই চলবে মেট্রো।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার হাওড়া ডিভিশনে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত এবং বিকেল ৪টে ২৫ মিনিট থেকে ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৬ জোড়া অতিরিক্তি ট্রেন চলবে।
অতিরিক্ত যে ট্রেনগুলি চলবে সেগুলি হল-
৩৬০৮১ হাওড়া - মশাগ্রাম লোকাল (ছাড়বে - ৫:৪৫ মিনিটে)
৩৭২১৭ হাওড়া - ব্যান্ডেল লোকাল (ছাড়বে - ৭:০৫ মিনিটে)
৩৭০৪১ হাওড়া - শেওড়াফুলি লোকাল (ছাড়বে - ৭:৩০ মিনিটে)
৩৭০১১ হাওড়া - শ্রীরামপুর লোকাল (ছাড়বে - ৭:৪৫ মিনিটে)
৩৭০৬১ হাওড়া - শেওড়াফুলি লোকাল (ছাড়বে - ৫ টায়)
৩৭৫১১ বালি - ব্যান্ডেল লোকাল (ছাড়বে - ৫:৫২ মিনিটে)
৩৬০৮২ মশাগ্রাম - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:০৬ মিনিটে)
৩৭২৩০ ব্যান্ডেল - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:২৮ মিনিটে)
৩৭০৪২ শেওড়াফুলি - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:২০ মিনিটে)
৩৭০১২ শ্রীরামপুর - হাওড়া লোকাল (ছাড়বে - ৮:৪০ মিনিটে)
৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল (ছাড়বে- ৬.১৩ মিনিটে)
৩৭৫১২ ব্যান্ডেল-বালি লোকাল(ছাড়বে- ৪.২৫ মিনিটে)
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার জন্য রবিবার অতিরিক্ত পাঁচ জোড়া মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য রবিবার কলকাতায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপে ৬৫ এবং ডাউনে ৬৫, সারাদিনে মোট ১৩০টি ট্রেন চালানো হয়। কিন্তু আগামী রবিবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা উপলক্ষে আপ ও ডাউনে ৭০ টি করে মোট ১৪০টি ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবার সাধারণত সকাল ৯টা থেকে মেট্রো চলাচল শুরু হলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে ওইদিন সাড়ে আটটা থেকে দমদম ও গড়িয়া সহ প্রতিটি প্রান্তিক স্টেশন থেকে মেট্রো চলবে। তবে রাতে সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। যেখানে যে সময়ে অন্য রবিবার শেষ ট্রেন থাকে সেখান থেকে একই সময়ে ওইদিনও মেট্রো পাওয়া যাবে।