Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বেলঘরিয়া শ্যুটআউটে মূল অভিযুক্ত ইন্দলের খোঁজে বিহার রওনা থানার বিশেষ তদন্তকারী দলের

গত শনিবার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা।

বেলঘরিয়া শ্যুটআউটে মূল অভিযুক্ত ইন্দলের খোঁজে বিহার রওনা থানার বিশেষ তদন্তকারী দলের

বেলঘরিয়া থানা

শেষ আপডেট: 11 March 2025 15:17

দ্য ওয়াল ব্যুরো: বেলঘরিয়ায় শ্যুটআউটে (Belgharia Shootout) ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। যদিও এখনও পলাতক মূল অভিযুক্ত ইন্দল যাদব। এবার তাকে খুঁজতে বিহার রওনা দিল বেলঘরিয়া থানার বিশেষ তদন্তকারী দল। 

পুলিশ সূত্রে খবর, হামলার পর স্কুটার চালিয়ে নিউটাউনের একটি হোটেলে যায় ইন্দল। সেখানেই কাজ করত বেলঘরিয়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত। হোটেলে পোশাক বদলে বিহার পালায় সে। আরও জানা গিয়েছে, ইন্দল-ভিকি ছাড়াও গুলিকাণ্ডে জড়িত রয়েছে আরও এক দুষ্কৃতী।

গত শনিবার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা।

হামলায় আহত হন  তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরজি করে ভর্তি করতে হয়।

তৃণমূল নেতার অভিযোগ, বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আচমকা হামলায় ছোটাছুটি করতে থাকেন আশপাশের মানুষজন। তখনই গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক।

আগরপাড়ার বাসিন্দা সন্তু তাঁর স্ত্রীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে চায়ের দোকানে চা খাচ্চিলেন। তাঁর পেটের পাশ বরাবর গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। হামলার পর শূন্যে গুলি ছুড়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

বেলঘরিয়ায় শ্যুটআউটের তদন্তে নেমে পুলিশ মনে করছে ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। সূত্র মারফৎ খবর, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ এবং ইন্দলের বিবাদের শুরু। 


```