Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিনেমার জন্য টাকা নিয়ে ঋণখেলাপির অভিযোগ! হাইকোর্টে হাজিরার নির্দেশ অভিনেতা-তৃণমূল প্রার্থী সোহমকে

টাকা ফেরতের দাবি জানিয়ে কিছুদিন আগে তিনি চারু মার্কেট থানায় একটি অভিযোগও দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ নোটিস পাঠায় সোহমকে। থানায় হাজিরা দেওয়ার নির্দেশও আসে আদালত থেকে।

সিনেমার জন্য টাকা নিয়ে ঋণখেলাপির অভিযোগ! হাইকোর্টে হাজিরার নির্দেশ অভিনেতা-তৃণমূল প্রার্থী সোহমকে

সোহম চক্রবর্তী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 April 2026 08:37

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-বিদায়ী তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। হুগলির ব্যবসায়ী ও তৃণমূল নেতা শাহিদ ইমাম এই মামলা করেছেন। আগামী ২ এপ্রিল মামলার শুনানি হবে। ওইদিন সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty) আদালতে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

শাহিদ ইমামের অভিযোগ, ২০২১ সালে একটি ছবির কাজের জন্য তিনি সোহমকে মোট ৬৮ লক্ষ টাকা দেন। তাঁর দাবি, চুক্তি অনুযায়ী সেই টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও এতদিনেও অভিনেতা-বিধায়ক টাকা ফেরত দেননি। শুধু তাই নয়, বহুবার চাইতে গেলে উল্টে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলে ধরেন তিনি।

মামলাকারী আরও জানান, টাকা ফেরতের দাবি জানিয়ে কিছুদিন আগে তিনি চারু মার্কেট থানায় একটি অভিযোগও দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ নোটিস পাঠায় সোহমকে। থানায় হাজিরা দেওয়ার নির্দেশও আসে আদালত থেকে।

উল্লেখযোগ্যভাবে, শাহিদ ইমাম নিজেও অতীতে বিতর্কে জড়িয়েছিলেন। ২০২২ সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) তিনি গ্রেফতার হন এবং ২০২৪ সালে জামিন পান। জামিন পাওয়ার পরই তিনি সোহমের কাছে তাঁর পাওনা টাকা ফেরত দাবি শুরু করেন বলে জানাচ্ছেন।

অন্যদিকে, অভিযোগ সম্পর্কে সোহম আগেই জানিয়েছিলেন, তিনি কখনও কাউকে হুমকি দেননি। তাঁর দাবি, এই অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে শাহিদ ইমাম এদিন সেই যুক্তি খারিজ করে বলেন, তাঁদের পরিবার বহুদিন ধরে কংগ্রেস ও পরে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর কথায়, “আমরা সোহমকে দেখে দল করি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি।” তাই রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

শাহিদের অভিযোগ, অনেকবার অনুরোধ করার পরও ৬৮ লক্ষ টাকা ফেরত না পাওয়ায় বাধ্য হয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার অর্থাৎ ২ এপ্রিল সোহম কিংবা তাঁর প্রতিনিধিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) করিমপুর কেন্দ্র থেকে অভিনেতা সোহম চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে তিনি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করে বিধায়ক হয়েছিলেন। ইতিমধ্যেই সেখানে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী।

উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু'দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা আগামী ৪ মে। 


```