Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজপথে ঝগড়া করায় বাবুল-অভিজিতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানালেন হাওড়ার সমাজসেবী

শুক্রবার রাতে প্রায় ১৫-২০ মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বচসা চলে দুই নেতার।

রাজপথে ঝগড়া করায় বাবুল-অভিজিতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানালেন হাওড়ার সমাজসেবী

ফাইল ছবি

শেষ আপডেট: 4 January 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে চরম বাকবিতণ্ডায় জড়ান রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় ১৫-২০ মিনিট দুজনেই গাড়ি দাঁড় করিয়ে রাখে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এই ঘটনায় শনিবার মন্ত্রী ও সাংসদের বিরুদ্ধে  ইমেল মারফত কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করলেন সমাজকর্মী প্রতাপ বসু।

প্রতাপবাবুর দাবি, সাধারণ মানুষ এই ধরনের কাজ করলে সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ করত। কিন্তু প্রভাবশালী ব্যক্তি হওয়ায় দু'জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আইনের চোখে সবাই সমান।' কলকাতা ও হাওড়া পুলিশ কোনও পদক্ষেপ না করলে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন প্রতাপ বসু। তিনি বলেন, 'পুলিশ উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমি উচ্চ আদালতের দ্বারস্থ হব।'

শুক্রবার রাতে প্রায় ১৫-২০ মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বচসা চলে দুই নেতার। জানা গেছে, দু'জনের গাড়িই কলকাতা থেকে হাওড়া যাচ্ছিল। বাবুলের দাবি, পিছন থেকে হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল। সেটি তাঁর গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। তখন তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে চালানোর পরামর্শ দেন। এইভাবে চললে, গাড়িতে ঠেকে গেলে দুর্ঘটনা ঘটে যাবে বলে সতর্ক করেন। কিন্তু তাঁর অভিযোগ, ওই গাড়িতে বসা ব্যক্তি তাঁর কথার তোয়াক্কা না করেই গাড়ি চালিয়ে যেতে বলেন চালককে। তখনও বাবুল জানতেন না, কে বসে আছে পিছনের সিটে।

এরপর দ্বিতীয় গাড়িটি কিছুটা এগিয়ে যাওয়ার পর সেটিকে থামান বাবুল। দাবি করেন, গাড়িতে আর কেউ নন, বসে আছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন। আস্তে চালানোর কথা বলেন। কিন্তু অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে গালাগাল দেন এবং বলেন, 'যা করেছেন বেশ করেছেন।' তখন কার্যত বচসা শুরু হলে আশপাশে স্থানীয় মানুষজনের ভিড় জমে যায়। প্রতাপবাবুর অভিযোগ ঘটনার জেরে যান চলাচল ব্যহত হয়। তবে অভিযোগ দায়ের হওয়ার পর এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি বাবুল বা অভিজিত।


```