Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কাচের বোতল ভেঙে গলায় গেঁথে দিল 'বন্ধু'! মদের আসরে খুন ১৯-এর তরুণ, খাস কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তদন্ত শুরু করেছে পুলিশ। 

কাচের বোতল ভেঙে গলায় গেঁথে দিল 'বন্ধু'! মদের আসরে খুন ১৯-এর তরুণ, খাস কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 April 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই জোড়াসাঁকোয় বন্ধুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল একজনকে। এবার ফের ঘটনাস্থল সেই জোড়াসাঁকো (Jorasanko)। মদের আসরে বচসার জেরে কাঁচের বোতল ভেঙে বন্ধুর গলায় ঢুকিয়ে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধেই। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তদন্ত শুরু করেছে পুলিশ। 

সূত্রে খবর, নিহত তরুণের নাম ফইজল ফাহিম (১৯)। বুধবার গভীর রাতে জোড়াসাঁকোর মদনমোহন বর্মণ স্ট্রিটে বন্ধুদের সঙ্গে মদের আসরেই ছিলেন ফইজল। সেখানেই এক বন্ধুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই দু'জনের মধ্যে হাতাহাতিও শুরু হয়। অভিযোগ, এইসময়েই আচমকা মদের কাঁচের বোতল ভেঙে ফইজলের গলায় গেঁথে দেন অভিযুক্ত। 

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বছর ১৯-এর তরুণ। বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসরে উপস্থিত সকলেই। ফইজলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হবে বলেও জানা গিয়েছে।

গত রবিবার জোড়াসাঁকো থানা এলাকায় এক যুবকের দেহ উদ্ধার হয়। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। মাথায় গুরুতর আঘাতের জন্যই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়। পুলিশ তদন্তে নেমে মৃতের এক বন্ধুকে গ্রেফতার করে।


```