Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ওড়িশা থেকে মাদক পাচার! ধর্মতলা থেকে ৬৬ কেজি গাজা উদ্ধার, গ্রেফতার নদিয়ার ৪ যুবক

কলকাতা পুলিশের নারকোটিক সেলের কাছে গোপন সূত্রে খবর ছিল, কলকাতায় বিপুল পরিমাণ মাদক আনা হয়েছে।

ওড়িশা থেকে মাদক পাচার! ধর্মতলা থেকে ৬৬ কেজি গাজা উদ্ধার, গ্রেফতার নদিয়ার ৪ যুবক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 March 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: বিপুল পরিমাণে মাদক পাচারের (Drugs) অভিযোগে চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার ধর্মতলা চত্বর (Esplanade) থেকে এই চারজনকে পাকড়াও করা হয়েছে। তাদের থেকে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৬৬ কিলো। ভিনরাজ্য থেকে কলকাতায় তারা এই মাদক পাচার করছিল বলে অনুমান করছে পুলিশ। 

কলকাতা পুলিশের নারকোটিক সেলের কাছে গোপন সূত্রে খবর ছিল, কলকাতায় বিপুল পরিমাণ মাদক আনা হয়েছে। ওড়িশা থেকে এই মাদক এসেছে বলেই জানা গেছিল। সেই প্রেক্ষিতেই ধর্মতলায় হানা দেয় তাঁদের একটি টিম। সেখানের বাসস্ট্যান্ড থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই নদিয়ার বাসিন্দা। তাদের নাম, শ্রীমন্ত বিশ্বাস, রঘুনাথ বৈরাগ্য, সুবোধ সরকার এবং ধীরেন সরকার। পুলিশ কার্যত নিশ্চিত, এই চারজনই শুধু এই কাণ্ডে জড়িত নয়। এটি একটি পাচারচক্র। আরও কারা এই ঘটনায় জড়িত তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।  

ইদ এবং রামনবমী উৎসবে নিরাপত্তার ইস্যু নিয়ে আগে থেকে সতর্ক পুলিশ। তবে এদিনই আবার কলকাতা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (‌এসটিএফ)‌ গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানা এলাকার জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকায় হানা দেয়। সেখান থেকে দুটি ৭ এমএম বন্দুক আর একাধিক কার্তুজ উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, হয় ইদের দিন নয়তো রামনবমীর দিনই কোনও হামলার ছক ছিল ধৃতদের। তাদের সঙ্গে আর কারা এই কাণ্ডে জড়িত, সে ব্যাপারে জানার চেষ্টা করছে পুলিশ। 

ধৃত দুই যুবকের নাম মোবারক হোসেন ওরফে সাহেব শেখ এবং দ্বিতীয়জন আব্রাহিম শেখ বলে জানা গেছে। এই দু’জনেরই বাড়ি মালদার কালিয়াচক থানার নারায়ণপুর গ্রামে। এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একই দিনে কলকাতা থেকে মাদক উদ্ধারের ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়েছে।


```