Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চলতি মাসেই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন হবে? সম্ভাবনা তৈরি হচ্ছে

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুট কতখানি নিরাপদ তা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই হয়েছে। তার জন্য ধাপে ধাপে বেশ কয়েকদিন বন্ধ ছিল এই রুটের ট্রেন চলাচলও।

চলতি মাসেই শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোর উদ্বোধন হবে? সম্ভাবনা তৈরি হচ্ছে

ফাইল ছবি

শেষ আপডেট: 4 April 2025 20:32

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল করছে। কিন্তু ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro) করিডরের শেষ ২.৬ কিলোমিটার অংশ শিয়ালদহ (Sealdah) থেকে এসপ্ল্যানেডের (Esplanade) উদ্বোধন কবে, তা নিয়ে জল্পনা বহাল। তবে সূত্রের খবর, এই মাসেই তার উদ্বোধন হতে পারে এবং তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো রুট কতখানি নিরাপদ তা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই হয়েছে। তার জন্য ধাপে ধাপে বেশ কয়েকদিন বন্ধ ছিল এই রুটের ট্রেন চলাচলও। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, যে অংশ এখনও জোড়েনি, তা চলতি মাসেই জুড়ে যেতে পারে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পুরো ১৬.৬ কিলোমিটার অংশেই ছুটবে মেট্রো। আপাতত যা খবর, চলতি মাসের শেষ সপ্তাহে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনক্ষণ এখনও স্পষ্ট না হলেও আগামী ২৪ তারিখ উদ্বোধন হবে বলে সম্ভাবনা তৈরি হচ্ছে। 

এই রুটের কাজ যে শেষ হয়েছে এমনটা নয়। এখনও বেশ কিছুটা কাজ বাকি। যুদ্ধকালীন তৎপরতায় যে কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আদতে তা ২৪ তারিখ বা চলতি মাসের মধ্যে শেষ করা যাবে কিনা, তা নিয়েও ধন্দ রয়েছে।

এটাও ঠিক যে, মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত না করে এই রুটে ট্রেন চলাচল শুরু করবে না। তাই বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষও সরকারিভাবে কোনও মন্তব্য করেনি। 

সম্প্রতি ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য গ্রিন লাইনে সিগনাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলেছে। সিগন্যালিং ব্যবস্থাও উন্নত করার চেষ্টা হচ্ছে অন্যান্য লাইনের থেকে।  


```