Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আইএমএ-র অ্যাকাউন্টে দেড় কোটির লেনদেন! ফের বিতর্কের কেন্দ্রে চিকিৎসক শান্তনু সেন

তিন বছর অ্যাকাউন্টের দায়িত্বে ছিলেন শান্তনু সেন-সহ চার চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে আইএমএ-র তদন্ত কমিটি সোমবার রিপোর্ট দেবে। 

আইএমএ-র অ্যাকাউন্টে দেড় কোটির লেনদেন! ফের বিতর্কের কেন্দ্রে চিকিৎসক শান্তনু সেন

শান্তনু সেন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 September 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: আবার বিতর্কে চিকিৎসক-রাজনীতিক শান্তনু সেন (Santanu Sen)। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)-এর জার্নাল জিমা–র একটি অ্যাকাউন্টে দেড় কোটিরও বেশি টাকার রহস্যজনক লেনদেনের অভিযোগে তাঁকে ও আরও তিন চিকিৎসককে চিঠি (Letter) পাঠিয়েছে সংগঠন।

অভিযোগ, আইএমএ-র প্যান ব্যবহার করে জিমাকন কলকাতা নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকেই ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকার লেনদেন (Monetary Transaction) হয়েছে। কিন্তু এই বিপুল লেনদেনের কোনও তথ্য নথিভুক্ত হয়নি বলেই অভিযোগ উঠেছে। এরপরই আইএমএ-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক চার চিকিৎসকের কাছে লেনদেনের বিস্তারিত জানতে চিঠি পাঠিয়েছেন।

সূত্রের খবর, এই তিন বছর অ্যাকাউন্টের দায়িত্বে ছিলেন শান্তনু সেন-সহ চার চিকিৎসক। অভিযোগের ভিত্তিতে আইএমএ-র তদন্ত কমিটি সোমবার রিপোর্ট দেবে। বেঙ্গল শাখার তরফে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

অভিযোগে ক্ষুব্ধ শান্তনু সেনের বক্তব্য, “যিনি অভিযোগ করেছেন, তিনিই ২০২০ থেকে ২০২২ পর্যন্ত জিমাকনের বিভিন্ন পদে ছিলেন। অথচ বলছেন অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জানেন না! আমাকে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম, যা বলার বলে এসেছি।”

আগেও বিতর্কে

এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন শান্তনু সেন। বেআইনিভাবে ‘বিদেশি ডিগ্রি’ ব্যবহার করে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন দু’বছরের জন্য স্থগিতও করেছিল। পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়।

আইএমএ-র অ্যাকাউন্টের এই নতুন অভিযোগ ফের প্রশ্নের মুখে ফেলেছে চিকিৎসক-রাজনীতিককে।


```