Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন, চার্জশিট দিতে পারল না সিবিআই

গ্রেফতারের ৯০ দিন পরেও দু'জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। তাই অবশেষে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিল মঞ্জুর করল শিয়ালদহ আদালত। 

আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন, চার্জশিট দিতে পারল না সিবিআই

সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল

শেষ আপডেট: 13 December 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন।

গ্রেফতারের ৯০ দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাই ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিল মঞ্জুর করল শিয়ালদহ আদালত। তবে এখনই জেল মুক্ত হচ্ছেন না তাঁরা।

গত ৯ ডিসেম্বর নির্দেশ মেনেই আদালতে হাজির হয়েছিলেন সন্দীপ ও অভিজিৎ। আদালতে সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেছিলেন গ্রেফতারের পর ৮৬ দিন কেটে গেছে। এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও শক্তপোক্ত প্রমান পেশ করা হয়নি। সে কারণে তাঁকে জামিন দেওয়া হোক। কিন্তু ওই দিন আদালত নির্দেশ দেয় ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁদের। 

অন্যদিকে, অভিজিৎ মণ্ডলের আইনজীবী তখন বলেন, তদন্তকারীরা তাঁর মক্কেলকে প্রমান লোপাটের কারণে গ্রেফতার করলেও সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট হাতে এলেও তা আদালতে পেশ করা হয়নি। 

যদিও সিবিআই সমস্ত অভিযোগ খারিজ করে আদালতকে স্পষ্ট সেদিন জানায়, তদন্তের স্বার্থে ৯০০ ঘণ্টার ভিডিও পরীক্ষা করে দেখা হচ্ছে। ইট ইস নট আ ম্যাটার অফ জোক।

আজ ফের শিয়ালদহ আদালতে তোলা হয় সন্দীপ-অভিজিৎকে। ফের সিবিআইয়ের বিরুদ্ধে গড়িমসির কথা উল্লেখ করে মক্কেলদের জামিনের আবেদন করেন আইনজীবীরা। গ্রেফতারের ৯০ দিন পরেও দু'জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি। তাই অবশেষে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিল মঞ্জুর করল শিয়ালদহ আদালত। 

এ ব্যাপারে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত, কিঞ্জলদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আন্দোলনকারী এক চিকিৎসক ত্রিনেশ মণ্ডল বলেন, 'এই উদাসীনতা সিবিআইয়ের। কলকাতা পুলিশ তো কিছু করতেই পারল না, এরাও নয়। একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছেন। এর জন্যে আমরা ফের পথে নামব। তার আগে অবশ্যই আমাদের একটা আলোচনা হবে। বিস্তারিত বিবৃতি দিয়ে পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে।' 

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই।

পাশাপাশি সন্দীপের সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও।


```