Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জুড়ল মেট্রোপলিটনের শূন্যস্থান, চিংড়িহাটায় কাজ মিটলেই চালু রুবি-সল্টলেক মেট্রো পরিষেবা

মেট্রোপলিটনের পর এবার নজর চিংড়িঘাটার দিকে।

জুড়ল মেট্রোপলিটনের শূন্যস্থান, চিংড়িহাটায় কাজ মিটলেই চালু রুবি-সল্টলেক মেট্রো পরিষেবা

রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকরা

শেষ আপডেট: 19 November 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: আরও একধাপ এগিয়ে গেল রুবি থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ। দীর্ঘদিন ধরে ইএম বাইপাসের ক্রসিংয়ে যে শূন্যস্থান ছিল, অবশেষে তা পূরণ করল রেল বিকাশ নিগম লিমিটেড। মঙ্গলবার সেই জট কেটে যাওয়ায় নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হবে বলেই আশাবাদী আরভিএনএল। 

আগামী বছরের মার্চের মধ্যে রুবি থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা শুরুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ক্রসিংয়ের মাত্র ১০০ মিটার শূন্যস্থান পূরণ করতে মাথা খারাপ হয়ে যায় মেট্রো কর্তৃপক্ষের। পাশাপাশি জানা যায়, জমি নিয়ে সমস্যার কারণে অনেক ঝক্কিও পোহাতে হয়। 

এছাড়া কলকাতা পুলিশেরও অনুমতি পাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু হাল ছাড়েনি আরভিএনএল। শেষমেশ পুলিশ এবং মেট্রোর যৌথ প্রচেষ্টায় এবার মেট্রোপলিটনের শূন্যস্থান পূরণ হল। জানা গিয়েছে, এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু রয়েছে।

আগামী মার্চের মধ্যে রুবি থেকে সেক্টর ফাইভ পর্যন্ত আরও আট কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরবর্তীতে এয়ারপোর্টের দিকেও এগিয়ে যাবে। তারপর সরাসরি নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত পরিষেবা মিলবে। 

মেট্রোপলিটনের পর এবার মেট্রো কর্তৃপক্ষের নজর চিংড়িঘাটার দিকে। সেখানেই ৬০০ মিটারের কিছুটা বেশি অংশের শূন্যস্থান পূরণ করার পালা। আরভিএনএল কবে সেই কাজ শেষ করে সেদিকে নজর থাকবে। সূত্রের খবর, যত তাড়াতাড়ি চিংড়িহাটার এই শূন্যস্থান পূরণ করা যাবে, তত তাড়াতাড়ি রুবি থেকে সল্টলেক পর্যন্ত চালু হবে পরিষেবা।

কিন্তু মঙ্গলবারের এমন পদক্ষেপের পর নির্দিষ্ট সময়েই কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস মেট্রো রেলের। কলকাতাবাসীরাও আশায় বুক বাঁধছেন এই ভেবে এতদিনের ঝক্কি এবার শেষ হতে চলেছে। বাস বা ক্যাবের চক্কর নয় মেট্রোতে উঠলে দ্রুত পৌঁছে যাওয়া যাবে সল্টলেক।


```