Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গার্ডেনরিচে দিনের আলোয় ১০ বছরের মেয়েকে যৌন হেনস্থা! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার রিকশাচালক

বাড়ি এসে পরিবারের কাছে পুরো ঘটনার কথা খুলে বলে পড়ুয়া। এরপরই গার্ডেনরিচ থানায় অভিযুক্ত রিকশাচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।

গার্ডেনরিচে দিনের আলোয় ১০ বছরের মেয়েকে যৌন হেনস্থা! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার রিকশাচালক

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 29 September 2024 14:08

দ্য ওয়াল ব্যুরো: ফের শহরের ব্যস্ত রাস্তায় নাবালিকা স্কুল পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গার্ডেনরিচে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ৫৮ বছর বয়সি এক রিকশাচালককে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের আর পাঁচটা দিনের মতো শনিবার সকালেও স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় দশ বছরের ওই স্কুল পড়ুয়া। অভিযুক্ত রিকশাচালকের গাড়িতে উঠে বাঁধা বড়তলা থেকে নট বেহারি মোড়ে স্কুলে যাওয়ার পথেই বাধে বিপত্তি। কিছুদূর যাওয়ার পর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে।

বাড়ি এসে পরিবারের কাছে পুরো ঘটনার কথা খুলে বলে পড়ুয়া। এরপরই গার্ডেনরিচ থানায় অভিযুক্ত রিকশাচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা।

ঘটনার তদন্তে নেমে প্রথমেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। কথা বলে এলাকার মানুষদের সঙ্গে। পুরো বিষয়টি পরিষ্কার হতেই গার্ডেনরিচের বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ (২) ধারায় মামলা রুজু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে রিকশাটিকেও।


```