Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সঞ্জয় একা দোষী নয়! তদন্তে অখুশি আরজি করের নির্যাতিতার বাবা-মা, যাচ্ছেন সুপ্রিম কোর্টে

আরজি করের নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।

সঞ্জয় একা দোষী নয়! তদন্তে অখুশি আরজি করের নির্যাতিতার বাবা-মা, যাচ্ছেন সুপ্রিম কোর্টে

ফাইল ছবি

শেষ আপডেট: 3 January 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর (RG Kar Rape Murder Case) হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই। কিন্তু তাঁদের তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার। আগেই তাঁর বাবা-মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেয়ের খুনের তদন্ত নতুন করে শুরু করার আর্জি জানিয়ে। সেই আর্জি অবশ্য এখনও গৃহীত হয়নি। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করলেন তাঁরা। 

সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল। পরে সিবিআই মামলার তদন্তভার হাতে পাওয়ার পর আর কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং সঞ্জয়ই যে এক এবং একমাত্র দোষী, সেটাই বলেছে তাঁরা। কিন্তু নির্যাতিতার পরিবার এবং আরজি কর কাণ্ডের প্রতিবাদীরা বারবার দাবি করে এসেছেন যে, এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত আছেন। সেই প্রেক্ষিতেই তদন্তের মোড় ঘোরাতে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা নিয়েছেন নির্যাতিতার বাবা-মা। 

আরজি করের নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাঁদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না! বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করে নির্যাতিতার বাবা-মার আশঙ্কা, সিবিআইও বিষয়টি এড়িয়ে যাচ্ছে। 

সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার বিষয়টি যেন আগুন ঘি দেওয়ার মতো হয়েছে। নির্যাতিতার পরিবার তো বটেই, জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে অ্যাসোসিয়েশন এমনকী আমজনতার একাংশও মনে করছে যে, সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না। এই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টকে তাঁদের মামলা শুনতে অনুমতি দিক শীর্ষ আদালত, এই আর্জিই করছে আরজি করের নির্যাতিতার পরিবার। 

নির্যাতিতার বাবা-মার আর্জির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট অবশ্য ইতিমধ্যে বলেছে, এই মামলার তদন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে কিনা, সেই বিষয়টি স্পষ্ট করতে হবে। আদতে নজরদারি রয়েছে কিনা তার ব্যাখ্যা থাকা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই নির্যাতিতার পরিবারকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে আসার জন্য বলা হয়েছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সিবিআই শিয়ালদহ আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে।  আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের মামলায় ধৃতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। সিবিআই সওয়ালে জানায়, 'এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক।' 


```