Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তিলোত্তমার জন্য একসাথে....,’ শুক্রবার শহরে  মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের পথে নামছে কলকাতা।

তিলোত্তমার জন্য একসাথে....,’ শুক্রবার শহরে  মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার

ফাইল ছবি।

শেষ আপডেট: 19 September 2024 20:29

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে শুক্রবার ফের পথে নামছে কলকাতা। এবার হবে মশাল মিছিল। শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪২ কিলোমিটার পথ অতিক্রম করবে মিছিল। বিকাল ৪ টেয় ইএম বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে যাত্রা শুরু করবে মিছিল। হাতে হাতে ঘুরবে মশাল।

এই নাগরিক উদ্যোগের আয়োজকেরাও বলেছেন, মিছিলে যোগদানের পূর্ব শর্ত, দলের ঝাণ্ডা নিয়ে আসা যাবে না। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, তিলোত্তমার জন্য একসাথে, এক পথে।

আরজি করের ঘটনার প্রতিবাদে রাত দখলের আন্দোলনের ডাক দিয়েছিলেন প্রেসিডেন্সির গবেষক ছাত্রী রিমঝিম সিনহা। তিনি শুক্রবারের মশাল মিছিলের অন্যতম আয়োজক। তিনি জানান, রাত দখলের কর্মসূচির দিনেই ঘোষণা করা হয়েছিল আরজি করের ঘটনায় দোষীদের সাজা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবারের মিছিল চলমান আন্দোলনের আর একটি ধাপ।

জানা গিয়েছে, মশাল মিছিলে যোগ দিতে চলেছেন সরকারি-বেসরকারি  হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরের স্বাস্থ্য কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, লেখক শিল্পী, চলচ্চিত্র ও নাট্য কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। 

মিছিল এসএসকেএম সহ বেশ কয়েকটি মেডিকেল কলেজের পাশ দিয়ে যাবে। উদ্যোক্তারা আরজি কর হাসপাতালে মশাল নিয়ে যেতে চেয়েছিলেন। তবে সেখানে এখন মিটিং মিছিলে নিষেধাজ্ঞা আছে। তাই রাতে শ্যামবাজারে এসে শেষ হবে মিছিল।


```