Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

RG Kar-এ বাড়ল রহস্য, নিশানায় অর্থোপেডিক ডিপার্টমেন্ট! এবার নয়া বিতর্ক

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, সিবিআই ইতিমধ্যে এই অপারেশন থিয়েটার খোলার জন্য মৌখিক অনুমতি দিয়েছে।

RG Kar-এ বাড়ল রহস্য, নিশানায় অর্থোপেডিক ডিপার্টমেন্ট! এবার নয়া বিতর্ক

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল

শেষ আপডেট: 25 December 2024 09:45

দ্য ওয়াল ব্যুরো : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল বিতর্ক এবার নয়া মোড় নিল। অর্থোপেডিক ডিপার্টমেন্টের অপারেশন থিয়েটার ঘিরে নয়া বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। জানা গিয়েছে, গত অগাস্ট মাস থেকেই ওই অপারেশন থিয়েটার বন্ধ ছিল। মঙ্গলবার সেটা পুনরায় খোলার উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু, জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ এই ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, সিবিআই ইতিমধ্যে এই অপারেশন থিয়েটার খোলার জন্য মৌখিক অনুমতি দিয়েছে। তবে হাসপাতালের পক্ষ থেকে এবার লিখিতভাবে সেই অনুমতি চেয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত অগাস্ট মাস থেকেই বন্ধ ছিল ক্যাজুয়াল্টি ব্লকের এই অর্থোপেডিক অপারেশন থিয়েটার। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সেটা খুলতে গেলে জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ তীব্র আপত্তি জানিয়েছে। দাবি করা হয়েছে, হাসপাতালের সিস্টার ইনচার্জ নাকি এখানেই রক্তমাখা গ্লাভস, রক্তমাখা হাতের ছাপ ও রক্তমাখা চিকিৎসার সরঞ্জাম দেখতে পেয়েছিলেন। এরপর CISF-এর উপস্থিতিতে ঘরটি তালাবন্ধ করে দেওয়া হয়।

এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তার ও চিকিৎসকদের একাংশ প্রশ্ন তুলেছেন, সিবিআই আধিকারিকরা কেন অর্থোপেডিক অপারেশন থিয়েটার ঘুরে দেখলেন না? কেনই বা এই OT-কে তদন্তের আতশকাচে নিয়ে আসা হয়নি, তা নিয়েও অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

এমনকী, CFSL-এর রিপোর্ট নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, ওই অপারেশন থিয়েটার খোলার জন্য সিবিআই নাকি মৌখিক অনুমতি দিয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে।


```