Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

নদিয়ায় পুলিশি হেফাজতে মৃত্যুর মামলায় উঠল আরজি কর প্রসঙ্গ! রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের

আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইকে তদন্তভার দিয়েছিল আদালত। সেই যুক্তিতে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভারও সিবিআইয়ের কাছেই যায়।

নদিয়ায় পুলিশি হেফাজতে মৃত্যুর মামলায় উঠল আরজি কর প্রসঙ্গ! রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

শেষ আপডেট: 26 February 2025 23:53

দ্য ওয়াল ব্যুরো: দু'বছর আগে একটি খুন ও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ঘটনায় হাইকোর্টে বুধবার উঠল আরজি কর ও সন্দীপ ঘোষ প্রসঙ্গ। সংযুক্ত দু'টি মামলায় একই তদন্তকারী সংস্থাকে কেন তদন্তের দায়িত্ব দেওয়া হবে না? রাজ্যের কাছে সেই প্রশ্নের জবাব চাইল হাইকোর্ট। আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইকে তদন্তভার দিয়েছিল আদালত। সেই যুক্তিতে আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভারও সিবিআইয়ের কাছেই যায়। এক্ষেত্রে কেন তেমনটা হবে না? রাজ্যের কাছে সেই প্রশ্নের উত্তর চাইল আদালত। 

মামলাকারী মঞ্জুরা বিবির ভাসুরকে না পেয়ে স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। পরেরদিন সকালে একটি বাঁশ বাগান থেকে শওকত মণ্ডল নামে ওই ব্যক্তির শওকত মণ্ডলের দেহ উদ্ধার হয়। এনিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঞ্জুরা বিবি। নদিয়ার করিমপুরের মরুটিয়া থানার এই ঘটনায় আগেই এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সিসিটিভি সংরক্ষণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 

কিন্তু আশ্চর্যজনকভাবে বিচারপতি জয় সেনগুপ্ত যেদিন অর্থাৎ ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর ওই নির্দেশ দিচ্ছেন সেদিনই মামলাকারীর ভাসুরের স্ত্রী অর্থাৎ জা-কে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে অন্য একটি খুনের ঘটনায় ওই মহিলাকে অভিযুক্ত করা হয়। বাধ্য হয়ে ওই মহিলা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ওই মহিলার জামিনের আবেদন মঞ্জুর করার পাশাপাশি মিথ্যা মামলার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দেন। 

এখন একই ঘটনার সূত্রে আগেই আদালত যেহেতু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তাই পুলিশি হেফাজতে স্বামী শওকত মণ্ডলের মৃত্যুর মামলাতেও সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মঞ্জুরা। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী নীলাদ্রী শেখর ঘোষ ও আইনজীবী দেবর্ষি ব্রহ্ম দাবি করেন, পুলিশি হেফাজতে এই মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদেন্তের নির্দেশ দেওয়া হোক। 

যার বিরোধিতা করে রাজ্য জানায়, এটি হেফাজতে মৃত্যুর ঘটনাই নয়। তখনই বিচারপতির মুখে উঠে আসে সন্দীপ ঘোষ প্রসঙ্গ। বিচারপতি বলেন, 'আরজি করের খুন ও ধর্ষণ কাণ্ড সিবিআই পাওয়ায় তাদের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছে। এক্ষেত্রে তাহলে কেন তেমনটা হবে না।' চার সপ্তাহের মধ্যে রাজ্যকে এই প্রশ্নের জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়।


```