Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

আন্দোলনকারীদের সঙ্গে লালবাজারে রাত জাগছেন সোহিনীরা! বুস্ট আপ করতে হাজির সিনিয়র চিকিৎসকেরাও

তাৎপর্যপূর্ণভাবে রবিবারের মতো সোমবারও রাত বাড়তে মানুষের ভিড় বাড়ছে অবস্থানস্থলে।

আন্দোলনকারীদের সঙ্গে লালবাজারে রাত জাগছেন সোহিনীরা! বুস্ট আপ করতে হাজির সিনিয়র চিকিৎসকেরাও

আন্দোলনকারীদের সঙ্গে লালবাজারে রাত জাগছেন টলিপাড়ার একঝাঁক শিল্পী।

শেষ আপডেট: 3 September 2024 01:31

দ্য ওয়াল ব্যুরো: রবিবারের পর ফের সোমবার। আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে রবিবার ধর্মতলায় রাত জেগেছিল 'আমরা তিলোত্তমা' মঞ্চ। তদন্তে গাফিলতির অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সামনে রাত জাগছেন জুনিয়র চিকিৎসকেরা।

তাৎপর্যপূর্ণভাবে রবিবারের মতো এদিনও রাত বাড়তে মানুষের ভিড় বাড়ছে অবস্থানস্থলে। সাধারণ মানুষের পাশাপাশি রবিবারের পর সোমবারও আন্দোলনকারীদের সমর্থন জানাতে লালবাজারের সামনে পৌঁছে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীলা দত্ত-সহ টলিপাড়ার একঝাঁক শিল্পী। জোর গলায় তাঁরা বললেন, "এনাফ ইজ এনাফ। বিচার চাইতে এবার থেকে দরকার হলে প্রতিটা রাত জাগব।"

জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানাতে মধ্যরাতে লালবাজারের আন্দোলনস্থলে দেখা মিলল অনেক সিনিয়র চিকিৎসককেও। বললেন, "ডিউটি সেরে এসেছি, জুনিয়রদের আন্দোলনকে বুস্ট আপ করতে।"

জুনিয়র ডাক্তারদের দাবি হল, আরজি কর কাণ্ডের ঘটনার দায় নিয়ে সরতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এদিন তাঁরা কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু বিনীত গোয়েল তাতে রাজি না হওয়ায় এরপরই তাঁরা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন। জানিয়ে দেন, দাবি না মানা পর্যন্ত অবস্থান চলবে। 

জানা যাচ্ছে, ৪ সেপ্টেম্বর লালবাজারের সামনে আন্দোলনকারী পড়ুয়াদের রাত দখলের কর্মসূচিতে সামিল হতে পারে আরজি করে নিহত শিক্ষার্থী চিকিৎসকের বাবা-মাও। ওই দিন তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে রাত জাগবেন বলে জানালেন সোহিনীরা।

প্রসঙ্গত, পড়ুয়াদের এদিনের বিক্ষোভ অবস্থানের মধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। ওই খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। একই সঙ্গে তাঁরা জানান, সিপির পদত্যাগ না হওয়া পর্যন্ত লালবাজারের সামনে তাঁদের অবস্থান চলবে।


```