Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

RG Kar: ধর্ষণ ও খুন কোথায়? বাবা-মায়ের ঘটনাস্থল ঘুরে দেখার মামলা ছাড়লেন হাইকোর্টের বিচারপতি

হাসপাতালের যেখানে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে সেই ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন।

RG Kar: ধর্ষণ ও খুন কোথায়? বাবা-মায়ের ঘটনাস্থল ঘুরে দেখার মামলা ছাড়লেন হাইকোর্টের বিচারপতি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 August 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল (Rg Kar Case) কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাস্থল পরিদর্শন মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন তিনি।

হাসপাতালের যেখানে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে সেই ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন।

শিয়ালদহ আদালত বাবা-মায়ের আবেদন খারিজ করে দেয়। সেই নিদের্শ চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা-মা। এদিন সেই মামলাই ছেড়ে দিলেন তিনি।

অভিযুক্ত সঞ্জয় রায় এই শিয়ালদহ আদালতেই দোষী সাব্যস্ত হয়। আদালত তাকে আজীবন কারাবাসের নির্দেশও দিয়েছে। কিন্তু নির্যাতিতার বাবা-মা কেন ঘটনাস্থল পরিদর্শন করতে চান, তা নিয়ে প্রশ্ন তোলেন শিয়ালদহ আদালতের বিচারক। তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়।


```