Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আবার বিধাননগর! বহুতলের ওপর হেলে পড়ল ফ্ল্যাট, আতঙ্কে বাসিন্দারা

কসবা, বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুইআটি, তপসিয়া, এন্টালির পর আবার বিধানগর। ফের বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এল।

আবার বিধাননগর! বহুতলের ওপর হেলে পড়ল ফ্ল্যাট, আতঙ্কে বাসিন্দারা

সুকান্তনগরের ঘটনা।

শেষ আপডেট: 30 January 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: কসবা, বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুইআটি, তপসিয়া, এন্টালির পর আবার বিধানগর। ফের বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এল।

বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরের ঘটনা। একটি বহুতলের ওপর আরেকটি বহুতল হেলে পড়েছে বলে খবর। যার জেরে নতুন করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। 

ঘটনাটি বিধাননগর পুর নিগমকে জানিয়েছেন ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। তিনি বলেন, "বিষয়টি জানতে পারার পরই কর্পোরেশনকে জানিয়েছি।" তাঁর দাবি, "বাড়ির তৈরির প্ল্যান বৈধ কিনা সেটা দেখার কাজ কর্পোরেশনের"। 

স্থানীয় সূত্রের দাবি, যে জায়গার বহুতল দুটি হেলে পড়েছে সেখানে আগে জলা ভূমি ছিল। পরে সেই জায়গা বুজিয়ে কয়েকটি অ্যাডবেস্টরের বাড়ি তৈরি হয়েছিল। পরে তাদের টাকার বিনিময়ে সেখান থেকে সরিয়ে বহুতল গড়ে তোলা হয়। জলা জমি বুজিয়ে বহুতল গড়ার জেরেই এঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। 

ঘটনার জেরে আতঙ্কে সংশ্লিষ্ট বহুতলের একাংশ বাসিন্দা ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। উপায়ন্তর না থাকায় বাকিরা সেখানেই রয়েছে। সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বক্তব্য, জীবনের সব সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনে এখন যদি সেটি থেকে উঠে যেতে হয়, তাহলে থাকব কোথায়?

বস্তুত, গত এক মাসে একাধিক ফ্ল্যাট হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। পুরসভার নির্দেশে কয়েকটি বহুতল ভেঙেও ফেলা হয়েছে। তারই মধ্যে তাসের ঘরের মতো একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। 


```