Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কসবা গণধর্ষণকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ, ঠিক কী ঘটেছিল সেদিন? ঘটনাস্থলে তদন্তকারীরাও

ভোর ৪টে নাগাদ কড়া পাহারায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে তিন অভিযুক্তকে। 

কসবা গণধর্ষণকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ, ঠিক কী ঘটেছিল সেদিন? ঘটনাস্থলে তদন্তকারীরাও

ফাইল ছবি

শেষ আপডেট: 4 July 2025 09:29

দ্য ওয়াল ব্যুরো: কসবা কলেজে ঘটনার পুনর্নির্মাণ শুরু হল। ভোর ৪টে নাগাদ কড়া পাহারায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে তিন অভিযুক্তকে। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলছে পুনর্নির্মাণের কাজ।

গার্ডরুম ও ইউনিয়নরুমে নিয়ে যাওয়া হয়েছে মনোজিৎ-সহ আরও দুই অভিযুক্তকে। ওইদিন যে নিরাপত্তারক্ষী কলেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, পিনাকী বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তিনিও। ২৫ জুন কোথায় কীভাবে চলেছে যৌন নির্যাতন তা জানতেই এই পদক্ষেপ পুলিশের।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই নির্যাতিতাকে ঘটনাস্থলে আনা হয়েছিল। এবার অভিযোগকারিণীর দেওয়া তথ্য ও ঘটনাক্রম মিলিয়ে দেখতে ঘটনাস্থল খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। দেখা হচ্ছে সেদিনের সিসিটিভি ফুটেজও।

এদিকে নিরাপত্তারক্ষীকে আজই আদালতে পেশ করা হবে।

৮টা ২১ নাগাদ শেষ হয় পুনর্নির্মাণ। তারপর আবারও পুলিশি ঘেরাটোপে অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যান তদন্তকারীরা।

রাজ্যজুড়ে এই ঘটনায় ছাত্র রাজনীতি, কলেজ প্রশাসন এবং ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যেই হাইকোর্ট জানিয়ে দিয়েছে, কসবা আইনি কলেজে (Kasba Case) ছাত্রী ধর্ষণের ঘটনায় ধৃতদের ছবি প্রকাশ করা যাবে।

গত ২৫ জুন কসবা আইন কলেজ চত্বরে আইনের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। অভিযোগ, কলেজের মূল ফটক আটকে, সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে হকি স্টিকে মারধর করা হয়। পরে দফায় দফায় ধর্ষণ করা হয়।

২৬ জুন কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। ২৭ জুন গ্রেফতার করা হয় মনোজিৎ মিশ্র (৩১), জইব আহমেদ (১৯), ও প্রমিত মুখোপাধ্যায় (২০)-কে। মনোজিৎ ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে সেখানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে যুক্ত ছিলেন।

নির্যাতিতার অভিযোগ, ঘটনার সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পিনাকী বন্দ্যোপাধ্যায় সব কিছু দেখেও কোনও পদক্ষেপ করেননি। পরে তাকেও গ্রেফতার করে পুলিশ।


```