Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মনোজিতের সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই, ওকে ফাঁসানো হল না তো? আশঙ্কা কসবাকাণ্ডে অভিযুক্তের বাবার

মনোজিতের বাবা জানান, ছোটবেলা থেকেই ছেলের রাজনীতির প্রতি আগ্রহ ছিল। কলেজে পড়াকালীন সক্রিয়ভাবে যুক্ত হয় তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। 

মনোজিতের সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই, ওকে ফাঁসানো হল না তো? আশঙ্কা কসবাকাণ্ডে অভিযুক্তের বাবার

কসবাকাণ্ডে মূল অভিযুক্ত

শেষ আপডেট: 28 June 2025 18:14

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল’ কলেজে (Kasba LAw College) ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। শুক্রবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের মাঝে, মুখ খুললেন মনোজিতের বাবা। জানিয়েছেন, ছেলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই দীর্ঘ পাঁচ বছর। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, কলেজের অভ্যন্তরীণ রাজনীতির বলি হতে পারে তাঁর ছেলে।

মনোজিতের বাবা জানান, ছোটবেলা থেকেই ছেলের রাজনীতির প্রতি আগ্রহ ছিল। কলেজে পড়াকালীন সক্রিয়ভাবে যুক্ত হয় তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে। তিনি জানান “ওর খুব ভাল লাগত নেতা হতে। সবাই যখন ওকে দাদা বলে ডাকত, উত্তরীয় পরাত, সেটা ও ভীষণ উপভোগ করত।”

তিনি আরও বলেন, “অনেক কষ্টে ওকে পড়াশোনা করিয়ে দাঁড় করিয়েছিলাম। আজ ওর বিরুদ্ধে এমন অভিযোগ শুনে খুব খারাপ লাগছে।”

মনোজিতের বাবার আশঙ্কা কলেজের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব এবং রাজনীতির পরিবেশ ভয়াবহ। হয়তো কেউ ফাঁসিয়ে থাকতে পারে তাঁর ছেলেকে। তিনি বলেন, “বিশেষ করে জেনারেল বডি (GB) মিটিংয়ের সময় এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করে দেয়। আমার ছেলেকেও সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়ে থাকতে পারে।”

এই অবস্থায় অভিযুক্ত মনোজিৎ মিশ্র আদৌ দোষী কি না, তা বলবে তদন্ত। তবে বাবা হিসেবে তাঁর আক্ষেপ—“যে ছেলেকে এতটা কষ্ট করে মানুষ করলাম, আজ তার নাম এমন কাণ্ডে জড়িয়ে যাওয়ায় সমাজে মুখ দেখাতে পারছি না।”

বস্তুত, কসবার আইন কলেজে তরুণীকে ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। এই ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কসবার ধর্ষণ মামলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট আকারে কমিশনের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানা গিয়েছে।


```