Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতার বাজারে, পুড়ে ছাই ৪০ দোকান, এখনও ধিকধিক করছে আগুন

রাত দেড়টা নাগাদ কয়েকটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রথমে চমকে ওঠেন স্থানীয়রা। ঘিঞ্জি বাজার, চারদিকে দাহ্য মালপত্র - সব মিলিয়ে চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুন।

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতার বাজারে, পুড়ে ছাই ৪০ দোকান, এখনও ধিকধিক করছে আগুন

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 December 2025 10:11

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতার রামগড় বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড (rampur bazaar fire kolkata)। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে গোটা বাজার এলাকা (south kolkata market fire)। জানা গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৪০টি দোকান (40 shops gutted in south kolkata market fire)।

রাত দেড়টা নাগাদ কয়েকটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রথমে চমকে ওঠেন স্থানীয়রা। এরপরই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি বাজার, চারদিকে দাহ্য মালপত্র - সব মিলিয়ে চোখের পলকে ছড়িয়ে পড়ে আগুন।

খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দুই ঘণ্টার টানা লড়াইয়ের পর অবশেষে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এতক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। বেশ কিছু ঘণ্টা পেরিয়ে গেলেও কিছু পকেট ফায়ার রয়েছে এখনও, জানাচ্ছে দমকল। কীভাবে আগুন লাগল, সেই কারণ এখনও স্পষ্ট নয়।

প্রচণ্ড ঘিঞ্জি ওই এলাকায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একাংশ আঙুল তুলেছেন ব্যবসায়ী সমিতির দিকে। অভিযোগ, দোকানের মালিকদের থেকে বিপর্যয় সামলানোর জন্য টাকা তোলা হয়েছিল, কিন্তু তার কোনও ফল ফেলেনি। তারই ফল এই অগ্নিকাণ্ড। 
অভিযোগ, কাল রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগ করা হলেও বিশেষ সুরাহার আশ্বাস মেলেনি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ওই এলাকা, ভেঙে পড়েছেন দোকানদাররা।

স্থানীয় বাসিন্দাদের কথায়, রাত দেড়টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটে। তাঁদের অনুমান, শর্ট সার্কিটই কারণ হতে পারে।

তবে, দমকল সূত্রে খবর, আগুন আর ছড়ানোর সুযোগ নেই। কীভাবে এই ঘটনা ঘটল, জানার চেষ্টা চলছে।


```