Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আরজি করে ফের মর্মান্তিক কাণ্ড! এবার হস্টেল থেকে উদ্ধার রক্তাক্ত নার্সিং পড়ুয়া তরুণী

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা ওই তরুণী আরজি করের নার্সিং বিভাগের তৃতীয়বর্ষের পড়ুয়া। হস্টেলেই থাকতেন তিনি।

আরজি করে ফের মর্মান্তিক কাণ্ড! এবার হস্টেল থেকে উদ্ধার রক্তাক্ত নার্সিং পড়ুয়া তরুণী

শেষ আপডেট: 10 November 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের নার্সিং পড়ুয়ার আত্মহত্যার চেষ্টা! শনিবার গভীর রাতে হাসপাতালের নার্স হস্টেলে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করা হয়। এখন আপাতত আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নার্সিং পড়ুয়া। 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বাসিন্দা ওই তরুণী আরজি করের নার্সিং বিভাগের তৃতীয়বর্ষের পড়ুয়া। হস্টেলেই থাকতেন তিনি। শনিবার রাতে রুমমেটের সঙ্গে বচসা হয়। তারপরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাশের ঘরের সহপাঠীরা। 

হাসপাতালে চিকিৎসাধীন ওই নার্সিং পড়ুয়ার অভিযোগ, গত কয়েকদিন ধরে ঘরের লাইট নেভানো নিয়ে তাঁর সহপাঠীর সঙ্গে বচসা হচ্ছিল। রাতে তিনি পড়াশোনা করতে পারছিলেন না। বিষয়টি তাই কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ উল্টে তাঁকে দোষারোপ করে। ফলে তিনি অবসাদে ভুগতে শুরু করেন। 

হস্টেলের সহপাঠীদের দাবি, শনিবার রাতেও ওই নার্সিংপড়ুয়ার সঙ্গে তাঁর রুমমেটের লাইট নেভানো নিয়েই বচসা হয়েছিল। এরপরে তাঁরা ওই তরুণীকে হস্টেলের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায়। পরে ওই তরুণীকে আরজি কর হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর চিকিৎসা চলছে। 

অগস্টের ৮ তারিখে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার নিয়ে শিরোনামে উঠে আসে আরজি। এরপরেই ওই পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনার প্রকাশ্যে আসার পরে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। হাসপাতালের ভিতর সঞ্জয়ের অবাধ বিচরণ নিয়ে প্রশ্নের মুখে পড়ে আরজি কর হাসপাতালে কর্তৃপক্ষ। কাঠগোড়ায় তোলা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। উঠে আসে থ্রেট কালচারের অভিযোগ। নাম ওঠে অভীক দত্ত সহ আরও অনেক জুনিয়র ডাক্তারের নাম। এবার নার্সিং পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করায় নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্নের মুখ হাসপাতাল কর্তৃপক্ষ। 


```