Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আরজি করের নির্যাতিতার স্মরণে টোটো স্ট্যান্ড তৈরি নিয়ে দমদমে হুলস্থুল

ঠিক পাশে থাকা গোড়াবাজার-নাগেরবাজার স্ট্যান্ডের অটো চালকরা এই টোটো স্ট্যান্ডের বিরোধিতা করেন। এই অটো স্ট্যান্ডও আইএনটিটিইউসি দ্বারা পরিচালিত।

আরজি করের নির্যাতিতার স্মরণে টোটো স্ট্যান্ড তৈরি নিয়ে দমদমে হুলস্থুল

তিলোত্তমা টোটো স্ট্যান্ড

শেষ আপডেট: 11 September 2024 19:49

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পর তিলোত্তমা নাম দিয়ে দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া মিনি বাস স্ট্যান্ডের একটি জায়গায় একটি টোটো স্ট্যান্ড করতে চাইছিল মহিলারা। বুধবার সকালে সেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামাল দেয়। 

ঠিক পাশে থাকা গোড়াবাজার-নাগেরবাজার স্ট্যান্ডের অটো চালকরা এই টোটো স্ট্যান্ডের বিরোধিতা করেন। এই অটো স্ট্যান্ডও আইএনটিটিইউসি দ্বারা পরিচালিত। অটো চালকদের বক্তব্য, এখানে টোটো স্ট্যান্ড হলে তাঁদের যাত্রী কমে যাবে। তাঁদের রুটি রুজিতে টান পড়বে। পাশাপাশি মহিলারাও এই টোটো স্ট্যান্ড চালু করার ব্যাপারে অনড়।

মহিলা টোটো চালকরা জানান, এর আগে দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংয়ের কাছে বিষয়টি নিয়ে যাওয়া হয়েছিল। চেয়ারম্যান তখন অনুমতি দেননি। কিন্তু কেন এখানে টোটো স্ট্যান্ড করা যাবে না তারও কোন সদুত্তর মেলেনি। তাঁরা বলেন, "অথচ আশ্চর্যের বিষয় যেখান থেকে গোড়াবাজার-নাগেরবাজার রুটের অটো ছাড়ে সেটি রেলের জমির উপরে। অর্থাৎ সেটিও বেআইনি।"

এদিন এই টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে এসেছিলেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "যেভাবেই হোক এখানে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড হবেই এবং মহিলারা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেবেন।" তবে এই তিলোত্তমা টোটো স্ট্যান্ডের পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।


```