Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অভীকের উপর নিষেধাজ্ঞা জারি করল এসএসকেএম, হাসপাতালের কোনও কাজ করতে দেওয়া হবে না

সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’ চালানোর অভিযোগে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং চিকিৎসক সুশান্ত রায়কেও সাসপেন্ড করেছে আইএমএ। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে অভীক দে'কেও। 

অভীকের উপর নিষেধাজ্ঞা জারি করল এসএসকেএম, হাসপাতালের কোনও কাজ করতে দেওয়া হবে না

অভীক দে

শেষ আপডেট: 10 September 2024 19:20

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসার পরেই তাঁকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। এবার অভিক দে'র ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিল এসএসকেএম কর্তৃপক্ষ। সোমবার তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল কলেজ কাউন্সিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, হাসপাতালের কোনও কাজ করতে দেওয়া হবে না তাঁকে। থাকতে দেওয়া হবে না হস্টেলেও।  

সরকারি হাসপাতালে ‘দাদাগিরি’ চালানোর অভিযোগে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং চিকিৎসক সুশান্ত রায়কেও সাসপেন্ড করেছে আইএমএ। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে অভীক দে'কেও। 

অভিযোগ উঠেছে আগেই। কিন্তু কর্ণপাত করেননি কেউ। আরজিকর মেডিক্যাল কলেজের চারতলার সেমিনার রুম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধারের পরেই সোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। মেডিক্যাল কলেজগুলিতে সিন্ডিকেটের দাপটও সামনে আসে। অভিযোগ, ‘বর্ধমান শাখা’ সিন্ডিকেটের মাথায় ছিলেন এসএসকেএমের চিকিৎসক-পড়ুয়া অভীক। ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার পরে আরজি করের সেমিনার রুমে তাঁর উপস্থিতি নজরে আসে। ওই হাসপাতালের সঙ্গে যুক্ত না-হয়েও তিনি ওই সময় সেখানে কী করছিলেন তা নিয়ে 
প্রশ্ন ওঠে। এমনকী অভীকের এসএসকেএমে পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছিল একাধিক চিকিৎসক সংগঠন। 

এই ডামাডোলে তৃণমূল ছাত্র পরিষদ আগেই সাসপেন্ড করে তাদের সদস্য অভীককে। এও জানিয়ে দেওয়া হয় যত দিন পর্যন্ত না তদন্ত শেষ হচ্ছে, ততদিন বর্ধমান মেডিক্যাল কলেজে আর প্রবেশ করতে পারবেন না অভীক।


```