হরিশ মুখার্জি রোডে চরম নাটকীয় পরিস্থিতি। একজন বিক্ষোভকারী চিকিৎসকের বাড়িতে দেখা দেখা করতে গেলে বিজেপির রাজ্য সভাপতিকে আটক করল পুলিশ (Kolkata Police)।

সুকান্ত মজুমদার
শেষ আপডেট: 20 June 2025 20:28
দ্য ওয়াল ব্যুরো: হরিশ মুখার্জি রোডে চরম নাটকীয় পরিস্থিতি। একজন বিক্ষোভকারী চিকিৎসকের বাড়িতে দেখা দেখা করতে গেলে বিজেপির রাজ্য সভাপতিকে আটক করল পুলিশ (Kolkata Police)।
সুকান্তের (Sukanta Majumder) অভিযোগ, চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করতে গেলে পুলিশ জানায় তিনি বাড়িতে নেই। অথচ চিকিৎসক নিজেই বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে সুকান্তের সঙ্গে দেখা করেন। এরপরই যখন তাঁরা দু'জনে কথা বলা শুরু করেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে তুমুল বচসার পর বিজেপি রাজ্য সভাপতি ও চিকিৎসক-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদের আটক করে ভবানীপুর থানার পুলিশ (Bhawanipore Police)।
ঘটনা হল, যে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড সফরে কেলগ কলেজের অনুষ্ঠানে আরজি করের ঘটনা প্রসঙ্গে বিক্ষোভ দেখিয়েছিলেন। বিজেপির অভিযোগ, সেই দিন থেকেই চিকিৎসক রজতশুভ্রকে নজরে নজরে রাখা হয় প্রশাসনের তরফ থেকে।
শুক্রবার বিজেপি রাজ্যসভাপতি তাঁর সঙ্গে দেখা করতে গেলে প্রথমে পুলিশ জানায় যে তিনি বাড়িতে নেই। এদিকে চিকিৎসকের বক্তব্য, তিনি বাড়িতে সুকান্তের অপেক্ষা করছিলেন। এরপরই ঝামেলা শুরু হয়। পুলিশ কেন মিথ্যে কথা বলল, সেই নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। ততক্ষণে রজতশুভ্রবাবু বাড়ি থেকে বেরিয়ে এসে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন।
এরপর দু'জনে সবে হেঁটে একটু এগোতেই ভবানীপুর থানার পুলিশ বাধা দেয়। পরিস্থিতি জটিল হতে শুরু করলেই পুলিশ সুকান্ত এবং ওই চিকিৎসককে আটক করা হয়। কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাঁদেরও কয়েকজনকে আটক করা হয়। জানা গিয়েছে সুকান্তদের লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।