Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

টালিগঞ্জে মণ্ডপের সামনে গাড়ি থেকে সাত লক্ষ টাকার গয়না চুরি, দু’ঘণ্টার মধ্যেই উদ্ধার

চতুর্থীতে কলকাতায় চুরির ঘটনা। মণ্ডপের সামনে গাড়ির কাচ ভেঙে সাত লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। ঘন্টা দুয়েকের মধ্যেই চুরির কিনারা করল পুলিশ।

টালিগঞ্জে মণ্ডপের সামনে গাড়ি থেকে সাত লক্ষ টাকার গয়না চুরি, দু’ঘণ্টার মধ্যেই উদ্ধার

শেষ আপডেট: 18 October 2023 20:32

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থীর দিন মণ্ডপের সামনে গাড়ি রেখে বেরিয়েছিলেন ঠাকুর দেখতে। গাড়িতে ছিল লক্ষাধিক টাকার গয়না। গাড়ির কাচ ভেঙে সেই গয়নাই চুরি হয়ে যায়। তবে পুলিশি তৎপরতায় দু’ঘণ্টার মধ্যে খোয়া যাওয়া গয়না সহ একটি মোবাইল উদ্ধার হল। ঘটনাটিতে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 


ঘটনাটি টালিগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা দেবলীনা বিশ্বাস ঝা। মুদিয়ালি শিবমন্দিরের পুজোমণ্ডপের ভিআইপি গেটের কাছে গাড়ি রেখে এদিন তিনি ঠাকুর দেখতে গিয়েছিলেন। দেবলীনার দাবি, ফিরে এসে তিনি দেখতে পান গাড়ির একটি কাচ ভাঙা। সঙ্গে খোয়া গিয়েছে গাড়ির ভিতরে থাকা ফোন এবং গয়না। দ্রুত তিনি অভিযোগ দায়ের করেন টালিগঞ্জ থানায়। তদন্ত শুরু করে পুলিশ।

দেবলীনা পুলিশকে জানিয়েছেন,  গাড়িতে তাঁর এক জোড়া সোনার বালা, দু’জোড়া কানের দুল, দু’টি আংটি, একটি নেকলেস, একটি হার এবং একটি হার ছিল। সঙ্গে একটি মোবাইল ফোনও ছিল। ফোন ছাড়াও গাড়িতে মোট সাত লক্ষ টাকার সোনার গয়না ছিল বলে তিনি পুলিশকে জানান। এদিকে তদন্তে নামার কিছুক্ষণের মধ্যে চুরির কিনারা করে পুলিশ। মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত জিনিস। 


গয়না চুরির অভিযোগে সুরজ মোল্লা নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ওই যুবকের কাছ থেকেই চুরি যাওয়া গয়না ও মোবাইল উদ্ধার হয়। যুবককে আটক করেছে টালিগঞ্জ থানার পুলিশ।


```