Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অবস্থান তোলার নির্দেশ নিয়ে রাতে ডিএ ধর্না মঞ্চে পুলিশ, পাল্টা চিঠি দিলেন আন্দোলনকারীরা

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ৩৭৪ দিন ধরে শহিদ মিনারে চলছে আন্দোলন। রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আওতাতে এই কর্মসূচি। পাশপাশি ১৬ দিন ধরে অনশন মঞ্চও চালাচ্ছেন আন্দোলনকারীরা। সোমবার রাতে সেখানেই হাজির হয় ময়দান থানার পুলিশ।

অবস্থান তোলার নির্দেশ নিয়ে রাতে ডিএ ধর্না মঞ্চে পুলিশ, পাল্টা চিঠি দিলেন আন্দোলনকারীরা

শেষ আপডেট: 6 February 2024 07:12

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে ধর্না মঞ্চের সামনে পৌঁছল পুলিশ। ডিএ আন্দোলনকারীদের অবস্থান তোলার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। যদিও নিজেদের অবস্থানে অনড় সংগ্রামী যৌথমঞ্চ।  

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ৩৭৪ দিন ধরে শহিদ মিনারে চলছে আন্দোলন। রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের আওতাতে এই কর্মসূচি। পাশপাশি ১৬ দিন ধরে অনশন মঞ্চও চালাচ্ছেন আন্দোলনকারীরা। সোমবার রাতে সেখানেই হাজির হয় ময়দান থানার পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের সরে যেতে বলেছে। পুলিশের তরফে রাতে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টা হাইকোর্টের নির্দেশ দেখিয়েছেন সরকারি কর্মীদের সংগঠন। 

 এদিন রাতে ময়দান থানার পুলিশ একটা নোটিস নিয়ে হাজির হয়। শহীদ মিনারে অবস্থান বিক্ষোভে সেনার আপত্তি রয়েছে বলে জানায় পুলিশ। সেক্ষেত্রে আন্দোলনকারীরা সেনার সঙ্গে কথা বলবেন বলে পুলিশকে জানায়। একইসঙ্গে সেনার আপত্তি সম্পর্কিত কাগজ দেখতে চান তাঁরা। পুলিশ তা দেখাতে পারেনি বলে দাবি সংগঠনের।

 আন্দোলনকারীদের দাবি, ''১৭ দিন ধরে অনশন চলছে। ক্রমাগত তাঁদের শরীর খারাপ হতে থাকছে। যা নিয়ে কোনও হেলদোল নেই রাজ্যের। উল্টে রাতে পুলিশ পাঠিয়ে আন্দোলন তোলার চেষ্টা চলছে।'' সঙ্গে অবস্থান প্রসঙ্গে হাইকোর্টের নির্দেশে কোনও সময়ের উল্লেখ নেই বলে পুলিশকে চিঠি দিয়ে লিখিতভাবে জানায় আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, রবিবার আচমকা ডিএ মঞ্চ খোলা নিয়েও এক প্রস্ত জটিলতা তৈরি হয়েছিল। জানা যায়, সেনার তরফে এই অস্থায়ী ছাউনি খুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরই ঘটনাটিতে রাজ্য সরকারকে নিশানা করেন ডিএ আন্দোলনকারীরা। যদিও তাতে আন্দোলনে কোনও প্রভাব পড়বে না জানিয়ে দেন তাঁরা। চক্রান্ত করে অনশন ও ধর্না মঞ্চ খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। সঙ্গে হুঁশিয়ারি দেন, মঞ্চ খুলে দিলেও খোলা আকাশের নিচেই চলবে আন্দোলন। এরপর একদিনের মধ্যেই অবস্থান তোলার জন্য রাতে পুলিশই এসে হাজির হয়।


```