Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

যুবভারতীর বিশৃঙ্খলায় পুলিশি তদন্ত! সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ ১০ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা

মেসি যখন কলকাতায় (Messi in Kolkata) পৌঁছন তখনই তাঁকে এক ঝলক দেখার জন্য বিমানবন্দরের বাইরে ভিড় জমে যায়। বিমানবন্দর থেকে তিনি সোজা শহরের বাইপাস সংলগ্ন একটি হোটেলে চলে যান।

যুবভারতীর বিশৃঙ্খলায় পুলিশি তদন্ত! সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ ১০ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা

যুবভারতীতে বিশৃঙ্খলা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 23:00

দ্য ওয়াল ব্যুরো: লিয়োনেল মেসির কলকাতা সফরকে (Messi Kolkata Tour) ঘিরে যে ভয়াবহ বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে, তা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। দক্ষিণ বিধাননগর থানায় দায়ের হওয়া মামলায় (suo motu case filed) একাধিক গুরুতর ধারায় অভিযোগ আনা হয়েছে। শনিবারের ঘটনায় আইনশৃঙ্খলা ভাঙার পাশাপাশি হিংসা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার মতো অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর (BNS) আটটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এর পাশাপাশি এমপিও আইন এবং সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি প্রতিরোধ আইন বা পিডিপিপি আইনের আওতায় আলাদা করে মামলা করা হয়েছে। মোট ১০টি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। হিংসায় উস্কানি, আঘাত করা, সরকারি কর্মীদের হেনস্থা, সরকারি কাজে বাধা দেওয়া এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো বিষয়গুলি মামলায় উল্লেখ করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে মেসি যখন কলকাতায় (Messi in Kolkata) পৌঁছন তখনই তাঁকে এক ঝলক দেখার জন্য বিমানবন্দরের বাইরে ভিড় জমে যায়। বিমানবন্দর থেকে তিনি সোজা শহরের বাইপাস সংলগ্ন একটি হোটেলে চলে যান। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মেসির গাড়ি ঢোকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল।

মাঠে ঘুরে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান (Messi Kolkata Tour), কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলাতে শুরু করে। একাধিক মানুষ নিরাপত্তা ভেঙে মেসিকে ঘিরে ধরেন। ফলে গ্যালারিতে বসে থাকা দর্শকরা মাঠে এলএম১০-কে  ঠিকমতো দেখতে পাননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের ধৈর্য কমতে থাকে। ক্ষোভ বাড়তে শুরু করে এবং ধীরে ধীরে তা বিশৃঙ্খলার রূপ নেয়।

মেসিকে নিরাপত্তার কারণে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফেন্সিং ভেঙে কয়েকশো মানুষ মাঠে ঢুকে পড়েন। গ্যালারি থেকে ছোড়া হয় জলের বোতল ও চেয়ার। কেউ কেউ গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলেন, আবার সাজঘরের টানেলের ছাউনিও ভাঙচুর করা হয়। স্টেডিয়ামের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ ওঠে। মাঠে নামানো হয় র‍্যাফ বাহিনী। দীর্ঘ সময়ের চেষ্টার পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যুবভারতীর অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও মাঝপথ থেকেই তিনি ফিরে যান। পরে মেসি এবং ক্রীড়াপ্রেমীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুরো ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এর পাশাপাশি অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।


```