Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আরজি কর চত্বরে বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পুলিশ

ওইসব এলাকায় কোনও জমায়েত করা যাবে না বলেই বিবৃতি দিয়ে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

আরজি কর চত্বরে বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পুলিশ

মনোজ ভার্মা

শেষ আপডেট: 16 October 2024 10:36

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের আশেপাশের এলাকায় কোনও জমায়েত করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। সেই নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ওইসব এলাকায় কোনও জমায়েত করা যাবে না বলেই বিবৃতি দিয়ে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

মঙ্গলবার রাতে পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পাঁচ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। 

শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার কয়েকটি রাস্তাতেও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিবৃতিতে সেটাও উল্লেখ করা হয়েছে। এই ১৬৩ ধারা লাগু করা নিয়ে অবশ্য মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছিল রাজ্য, পুলিশ। ধর্মতলা চত্বরে রানি রাসমণি রোডে জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভাল আটকাতে এই ধারা লাগু করা হয়েছিল। তবে আদালত তা খারিজ করে কার্নিভালের অনুমতি দেয়। 

আরজি কর হাসপাতালের ডাক্তার ধর্ষণ-খুনের ঘটনার পর সেই হাসপাতালে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। গত ১৪ অগস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির মাঝে কার্যত তাণ্ডব চলে সেখানে। তারপর থেকেই ওই এলাকায় বারবার নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পাশাপাশি বেআইনি জমায়েত রুখতে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। 


```