Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আইনজীবীকে নিয়ে রাতেই থানায় ছুটলেন অভিনেতা

পুলিশ সূত্রের খবর, ভয় দেখানো, অন্যায়ভাবে কাউকে বাধা দান, মারধরের অভিযোগে অভিনেতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আইনজীবীকে নিয়ে রাতেই থানায় ছুটলেন অভিনেতা

সোহম চক্রবর্তী।

শেষ আপডেট: 9 June 2024 10:52

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগে চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে  টেকনোসিটি থানায়  অভিযোগ দায়ের হল। পুলিশ সূত্রের খবর, ভয় দেখানো, অন্যায়ভাবে কাউকে বাধা দান, মারধরের অভিযোগে অভিনেতার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

খবর পেয়ে রাতেই আইনজীবীকে নিয়ে থানায় পৌঁছন সোহম। সংশ্লিষ্ট রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। সোহমের দাবি, "মারধরের য়ে ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে তা মূল ঘটনার একাংশ। প্রথমে  ওই রেস্তোরাঁর মালিক পক্ষই আক্রমণ করেছিল।"

শুটিং করতে গিয়ে শুক্রবার সন্ধেয়  নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেছিলেন, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি।

এ ব্যাপারে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, রেস্তোরাঁ মালিক যদি কোনও ভুল করেও থাকে, সেক্ষেত্রে একজন বিধায়ক হিসেবে হাতে আইন তুলে নেওয়া কতটা ন্যয়সঙ্গত? বিতর্ক বাড়তে থাকে।

এরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়ে সোহম বলেছিলেন, ‘আমাকে ও আমার দেহরক্ষীকেও কটূক্তি করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি।” 

 এবার অভিনেতার বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ।


```