Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাজে ফিরবেন, 'বিচার' চাইতে বেহালা পশ্চিমেও যাবেন! ছাড়া পেয়ে বাড়ি ফিরে জানিয়েছেন পার্থ

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দেখা করেছেন তাঁর অনুগামী তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে। সূত্রের খবর, বাড়িতে ফেরার পর তিনি জানিয়েছেন, শীঘ্রই কাজে ফিরবেন। 

কাজে ফিরবেন, 'বিচার' চাইতে বেহালা পশ্চিমেও যাবেন! ছাড়া পেয়ে বাড়ি ফিরে জানিয়েছেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 November 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ৩ বছরের বেশি সময়ের কারাবাসের পর মঙ্গলবার অবশেষে জেলমুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দেখা করেছেন তাঁর অনুগামী তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে। সূত্রের খবর, বাড়িতে ফেরার পর তিনি জানিয়েছেন, শীঘ্রই কাজে ফিরবেন। পাশাপাশি, কয়েক দিনের মধ্যেই বেহালা পশ্চিম (Behala Paschim) কেন্দ্রের মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। যদিও ঠিক কবে যাবেন, তা এখনও স্পষ্ট নয়।

পার্থর জেলমুক্তির খবরে অনেক আগে থেকেই উচ্ছ্বাসে মেতেছিলেন তাঁর অনুগামীরা। মঙ্গলবার সকাল থেকেই পার্থর বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের ঢল। তাঁদের সঙ্গে ছিল পোস্টার যাতে লেখা ছিল - আবার পার্থ চ্যাটার্জিকেই চাই। অনুগামীদের বক্তব্য ছিল, বেহালার রূপকার পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জন্যই উন্নয়ন হয়েছে বেহালার।

জেলমুক্তির পর প্রথমবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই বেহালার প্রসঙ্গই টেনেছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তিনি বলেছেন - আইনের প্রতি তিনি সব সময় আস্থাশীল ছিলেন। প্রাথমিক পর্যায়ে সত্যের জয় হয়েছে, আগামী দিনেও হবে। তাঁর সংযোজন, তিনি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ। যাঁরা তাঁকে সৎ মানুষ মনে করে পরপর পাঁচ বার নির্বাচনে জয়ী করেছেন, তিনি তাঁদের কাছেই বিচার চাইতে যাবেন।

বিগত কয়েক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবারই স্পষ্ট হয়ে যায় তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন। তাই তৃণমূল কর্মীদের একাংশ তথা পার্থর অনুগামীদের মধ্যে ছিল খুশির মেজাজ। এদিন হাসপাতাল চত্বরেও ছিল দেখার মতো ভিড়। তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আগেবতাড়িত হয়ে পড়েছিলেন পার্থ (Partha Chatterjee)। তাঁর চোখ-মুখ দেখে বোঝাই গেছিল কতটা স্বস্তি পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরনোর সময়ে তাঁর চোখ ছলছল করছিল, কেঁদে ফেলেছিলেন তিনি। গাড়ি ঘিরে থাকা সংবাদমাধ্যম এবং অনুগামীদের দিকে তাকিয়ে হাত জোড় করেন পার্থ, যদিও তখন কিছু বলেননি।

এদিন বাড়ি ঢোকার মুহূর্তে 'পার্থদা জিন্দাবাদ' স্লোগান শোনেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরপর গাড়ি থেকে নামেন পার্থ। চোখে জল ছিল তাঁর। বাড়ির দরজার চৌকাঠে আসতেই আগুন ছুঁয়ে ঘরে ঢোকেন তিনি। বরণ করে নেন পার্থর ভাইয়ের স্ত্রী। হাত ধরে তাঁকে ঘরে নিয়ে যান ভাই ও ভাইয়ের মেয়ে। পাশে ছিলেন তাঁর আইনজীবী ও এলাকার তৃণমূল নেতা-কর্মীরা (TMC)।

২০২২ সালের জুলাই মাসে এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ওই সময় তাঁর দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। দীর্ঘ জেরা শেষে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। একই সঙ্গে পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার গয়না। এই ঘটনাই পরবর্তীতে রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তোলে।


```