Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বড়বাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, বরাত জোরে প্রাণে বাঁচলেন মহিলা

এক মহিলা গুরুতর আহত হতে পারতেন। কারণ চাঙড় ভেঙে পড়ার সময় তিনি বাড়িটির সামনেই ছিলেন। 

বড়বাজারে পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি, বরাত জোরে প্রাণে বাঁচলেন মহিলা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 February 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক বহুতল হেলে পড়ছে শহর কলকাতায়। তা নিয়ে আতঙ্ক তো রয়েছেই। এরই মধ্যে আবার বড়বাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। কোনও রকমে এক মহিলা প্রাণে বাঁচলেও স্থানীয় বাসিন্দারা আশঙ্কিত। 

বুধবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার ৪২ নম্বর ওয়ার্ড, বড়বাজারের নায়ারণ প্রসাদ বাবুলাল লেনে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটি একশো বছর পুরনো বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় কেউ আহত হননি ঠিকই তবে এক মহিলা গুরুতর আহত হতে পারতেন। কারণ চাঙড় ভেঙে পড়ার সময় তিনি বাড়িটির সামনেই ছিলেন। 

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাড়িটির যা অবস্থা তাতে এমন ঘটনা অনেক আগে ঘটলেও অবাক হওয়ার কিছু ছিল না। এলাকায় এমন বাড়ি আরও অনেক আছে তাই যে কোনও সময়েই বড় বিপদ ঘটতে পারে। এদিকে ওয়ার্ডের কাউন্সিলর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জীর্ণ বাড়ির মালিকরা কোনও সহযোগিতা করেন না। ওইসব বাড়িতে অনেকেই ভাড়া থাকেন। টাকা পেলেও বাড়ি মেরামত করেন না মালিকরা।

গার্ডেন রিচের ঘটনা এখনও কেউ ভোলেননি। তারপর একে একে বাঘাযতীন, ভবানীপুর, ট্যাংরায় বহুতল বিপর্যয় ঘটেছে। সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে কলকাতা পুরসভার দিকে। বেআইনিভাবে জমি ভরাট, অবৈধ নির্মাণ, প্রোমোটার রাজ, সব ধরনের অভিযোগই উঠেছে। ইস্যুগুলি নিয়ে কলকাতা পুরসভার ভিতরে, বাইরে বিক্ষোভও হয়েছে। কিন্তু বহুতল নিয়ে সমস্যা যেন বেড়েই চলেছে। বড়বাজারের ঘটনা তার নবতম সংযোজন।


```