
অঙ্গ প্রতিস্থাপনে নজির এসএসকেএমে।
শেষ আপডেট: 13 May 2024 23:58
দ্য ওয়াল ব্যুরো: একটা প্রাণ চলে গেল অকালে। মর্মান্তিক শোকের পাথর সরিয়ে, সেই চলে যাওয়া প্রাণের শরীরের অঙ্গগুলোই দান করে দিলেন পরিবারের সদস্যরা। আর তাতেই জীবনের আলো দেখতে চলেছেন বছর আঠারোর তরুণ। এই প্রথমবার কোনও সরকারি হাসপাতালের উন্নত পরিকাঠামোয় অঙ্গ প্রতিস্থাপনের সার্জারি হতে চলেছে। নজির তৈরি হতে চলেছে এসএসকেএমে। হাসপাতালে একই সঙ্গে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপনের অপারেশন হবে।
এসএসকেএমের কার্ডিও থোরাসিক সার্জারি বিভাগে অঙ্গ প্রতস্থাপনের অপারেশন হতে চলেছে। জানা গেছে, ব্রেন ডেথ এক রোগীর শরীর থেকে হার্ট ও দুটি ফুসফুস নিয়ে এক তরুণের শরীরে প্রতিস্থাপন করা হবে। গ্রিন করিডর করে এসএসকেএমে নিয়ে আসা হবে ব্রেন ডেথ রোগীর অঙ্গ। তারপর তরুণের শরীরে প্রতিস্থাপনের অপারেশন শুরু হবে। একই সঙ্গে হার্ট ও ফুসফুস ট্রান্সপ্লান্টের সার্জারি করবেন অভিজ্ঞ ডাক্তারবাবুরা।
একই সঙ্গে দুঃখের এবং আশার এই ঘটনা অঙ্গদানের আরও এক নতুন দিগন্ত খুলে দিল তিলোত্তমায়। ব্যক্তিগত শোকের ঊর্ধ্বে জায়গা করে নিল মানবিকতা, সচেতনতা। কলকাতার এসএসকেএম হাসপাতালে অঙ্গদানের ফের নতুন দৃষ্টান্ত তৈরি হতে চলেছে।
ব্রেন ডেথ রোগীর পরিবার রাজি হওয়ার পরেই আর দেরি করেননি এসএসকেএমের ডাক্তাররা। গ্রিন করিডর করে ব্রেন ডেথ রোগীর হার্ট ও ফুসফুস এসএসকেএমে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতায় অঙ্গদানের প্রয়োজনীয়তা ও সচেতনতা প্রচারের পরে এখন তা আরও বেড়েছে। করোনার সময়েও অঙ্গদানের দৃষ্টান্ত তৈরি হয়েছিল এ শহরে। সেই ধারাই অব্যাহত রইল। এতদিন সরকারি হাসপাতালে