Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধর্মতলায় ৩ লক্ষ 'টাকা' উদ্ধার! জাল নোট ছড়ানোর চেষ্টা বলে অনুমান পুলিশের, গ্রেফতার ১

মালদহ থেকে কলকাতায় এসেছিলেন ওই ব্যক্তি। তাহলে কি পাচারের জন্যই এই জাল টাকা আনা হয়েছিল, তার তদন্তে পুলিশ।

ধর্মতলায় ৩ লক্ষ 'টাকা' উদ্ধার! জাল নোট ছড়ানোর চেষ্টা বলে অনুমান পুলিশের, গ্রেফতার ১

ধৃতকে সামনে বসিয়ে চলছে টাকা গোনা - নিজস্ব ছবি

শেষ আপডেট: 28 November 2024 10:10

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে চাঞ্চল্য ধর্মতলায়। লক্ষ লক্ষ 'টাকা' সমেত এক ব্যক্তি গ্রেফতার। পুলিশের অনুমান, সব নোটই জাল। তাঁর কাছ থেকে কমপক্ষে ৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। ধর্মতলা বাসস্ট্যান্ডের পাশেই টেবিল পেতে সেই টাকা গোনা হচ্ছে। মালদহ থেকে কলকাতায় এসেছিলেন ওই ব্যক্তি। তাহলে কি পাচারের জন্যই এই জাল টাকা আনা হয়েছিল, তার তদন্তে পুলিশ।

কলকাতা পুলিশের এসটিএফ-এর একটি দলের কাছে গোপন সূত্রে খবর ছিল, কলকাতা এবং বাকি অঞ্চলে জাল নোট পাচার হচ্ছে। সেই সূত্র ধরেই এদিন সকালে ধর্মতলা আসে এফটিএস। কিছু পরেই মালদহ থেকে বাসে আসা এক ব্যক্তিকে সন্দেহ হয় তাঁদের। তল্লাশির জন্য তাঁর ব্যাগ খুলতেই মেলে গুচ্ছ গুচ্ছ নোট! বেশিরভাগই সব পাঁচশো টাকা। পুলিশের অনুমান, সবকটি নোট জাল। কী কারণে এত জাল টাকা তাঁর কাছে ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা।

মালদার কলিয়াচকের বাসিন্দা মানোয়ার শেখ (৫১)। গতকাল রাতে শিলিগুড়ি থেকে কলকাতা গামী বাসে মালদহ বাসস্ট্যান্ড থেকে ওঠেন। সঙ্গে মোট ৩ টি ব্যাগ ছিল। একটি নিজের সঙ্গে, সিটের মাথায়, আর দুটি বাসের ছাদে। বাস আজ সকাল পৌনে সাতটায় কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ডে পৌঁছলেই কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তাঁকে ঘিরে ফেলে। আটক হওয়া ব্যক্তিকে সামনেই বসিয়ে শুরু হয় টাকা গোনা। ধর্মতলা বাসস্ট্যান্ডের পাশেই টেবিল পেতে উদ্ধার করা টাকা গুনতে শুরু করেন এসটিএফ আধিকারিকরা। আনা হয় টাকা গোনার মেশিনও। 

প্রাথমিক অনুমান, জাল টাকা রাজ্যে ছড়িয়ে দেওয়ারই পরিকল্পনা ছিল ওই ব্যক্তির। তবে তিনি একা এই কাজে যুক্ত নয় বলে নিশ্চিত পুলিশ। সন্দেহ, এর পিছনে নিশ্চয়ই কোনও চক্র আছে। আসলে কোথা থেকে তিনি টাকা পেয়েছেন, কারা তাঁকে দিয়েছে, কোথায় কোথায় তা ছড়ানোর প্ল্যান ছিল, তা তাঁকে জেরা করে জানার চেষ্টা করা হবে। বৃহস্পতিবারই তাঁকে আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ। 


```