Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দোকানে ব্যবসায়ীকে পিষে দিয়ে গেল গাড়ি! কালীপুজোর পরের দিন বেলগাছিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা

দোকানের মধ্যে গাড়ির চাকায় পিষে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কলকাতার বেলগাছিয়া মেন রোডে।

দোকানে ব্যবসায়ীকে পিষে দিয়ে গেল গাড়ি! কালীপুজোর পরের দিন বেলগাছিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা

শেষ আপডেট: 13 November 2023 12:58

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর পরদিনই কলকাতায় পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে একটি গাড়ি। দোকানের মধ্যে গাড়ির চাকায় পিষে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কলকাতার বেলগাছিয়া মেন রোডে।

 পুলিশ সূত্রের খবর,  প্রতিদিনের মতো সোমবার সকালেও বেলগাছিয়া মোড়ে নিজের দোকানে বসেছিলেন ব্যবসায়ী। তাঁর সামনে আরও দুজন দোকানের ভিতরে ছিলেন। সেসময় একটি গাড়ি ইউ-টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে এগোচ্ছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকানির। দোকানে উপস্থিত থাকা আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই গাড়িতে ছিলেন বাবা ও ছেলে। তাঁরা পুজো দিয়ে ফিরছিলেন। ছেলেই গাড়ি চালাচ্ছিলেন। ইউ টার্ন নেওয়ার সময় দোকানে ধাক্কা মারে। সেই সময় ওই ব্যবসায়ী পা ঝুলিয়ে দোকানে বসেছিলেন। আচমকা গাড়ি ধাক্কা মারলে বাইরের দিকে তাঁর  পা পড়ে যায় আর বাকি দেহ পড়ে যায় দোকানের ভিতরে।

 এদিকে দুর্ঘটনাটির পরই ঘাতক গাড়ির চালককে আটকে রাখেন স্থানীয়রা। রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয়েছে গাড়ির চালককে।

 


```