Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ফের কলকাতার রাস্তায় ছিনতাই, ব্যবসায়ীর চোখে স্প্রে করে কোটি টাকা হাতানোর অভিযোগ

দিনকয়েক আগেই পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল ইএম বাইপাসে।

ফের কলকাতার রাস্তায় ছিনতাই, ব্যবসায়ীর চোখে স্প্রে করে কোটি টাকা হাতানোর অভিযোগ

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 19 January 2025 00:32

দ্য ওয়াল ব্যুরো: দিনেদুপুরে ফের শহরে ব্যবসায়ীর থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ। এবার কলকাতার নারকেলডাঙায় এক ব্যবসায়ীর থেকে এক কোটি টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতী দল। জানা গেছে, ব্যবসায়ীর চোখে প্রথমে কিছু স্প্রে করা হয়। পরে ধারাল অস্ত্রের আঘাত করে তাঁর থেকে টাকা লুঠ করে চম্পট অভিযুক্তদের। ঘটনার তদন্ত শুরু করেছে নারকেল ডাঙ্গা থানার পুলিশ। 

দিনকয়েক আগেই পুলিশ সেজে আয়কর আধিকারিকের গলার হার ছিনতাইয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল ইএম বাইপাসে। এবার নারকেলডাঙায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে, ব্যবসায়ীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

ইফতিকার আহমেদ খান নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, এদিন সকালে ব্যবসায়ী যখন কাজে যাচ্ছিলেন, তখন তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। দু'টি মোটর বাইকে করে আসে তারা। 

৪২ বছর বয়সি ব্যবসায়ীর অভিযোগ, প্রথমেই তাঁর চোখে কিছু একটা স্প্রে করা হয়। পরে সবকিছু অস্পষ্ট হতেই তাঁর হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরে তা বুঝতে পেরে ব্যবসায়ী বাধা দিলে ধারাল অস্ত্র দিয়ে তাঁকে মারা হয় বলে অভিযোগ। 

এরপরই নারকেলডাঙা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা আগে থেকেই টাকা হাতানোর পরিকল্পনা করেছিল। রেইকি করে গিয়েছিল। শনিবার সেই সুযোগ মিলতেই ঘটে যায় অঘটন। সাতসকালে জনবহুল রাস্তা থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষজন।


```