Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

হাইকোর্টে জয়নগর কাণ্ডের দোষী মুস্তাকিন, নিম্ন আদালত থেকে নথি না আসায় পিছোল শুনানি

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, মামলার সব নথির পেপার বুক তৈরি করতে আদালতে পেশ করতে হবে। ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

হাইকোর্টে জয়নগর কাণ্ডের দোষী মুস্তাকিন, নিম্ন আদালত থেকে নথি না আসায় পিছোল শুনানি

দোষী সাব্যস্ত মুস্তাকিন

শেষ আপডেট: 18 February 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মুস্তাকিন সর্দার। কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে গেল। নিম্ন আদালত থেকে মামলার সব নথি হাইকোর্টে এসে না পৌঁছনোয় মঙ্গলবার আপিল মামলার শুনানি পিছিয়ে যায়।

বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে, মামলার সব নথির পেপার বুক তৈরি করতে আদালতে পেশ করতে হবে। ৬ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে গত ৫ অক্টোবর নবম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। প্রতিবাদে উত্তাল হয় এলাকা। থানা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতেই গ্রেফতার হয় মুস্তাকিন। পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করে। ঘটনার ৬১ দিনের মাথায় মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত।

নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনায় বারুইপুর আদালত। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে মামলা দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

হাইকোর্টে মুস্তাকিনের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল সম্পূর্ণ নির্দোষ। নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল। তার ফাঁসির সাজা যেন মকুব করা হোক। কিন্তু এ দিন নিম্ন আদালত থেকে সমস্ত কাগজ এসে না পৌঁছনোয় শুনানি সম্ভব হল না।


```