Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি, অ্যাপ ক্যাব চালক সংগঠন করল পরিবহন দফতর অভিযান

অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির দাবি অনেকদিন ধরেই তোলা হচ্ছে। তবে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ।

ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি, অ্যাপ ক্যাব চালক সংগঠন করল পরিবহন দফতর অভিযান

শহরের রাস্তায় মিছিল - নিজস্ব ছবি

শেষ আপডেট: 9 December 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: শহরের রাস্তায় ফের দেখা গেল অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠনের মিছিল। ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার এই মিছিল করেন তাঁরা। সাইনসিটি মোড় থেকে পরিবহন দফতর পর্যন্ত এই মিছিল হয়। 

অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির দাবি অনেকদিন ধরেই তোলা হচ্ছে। তবে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতেই আরও জোরাল দাবিতে কলকাতার রাস্তায় মিছিল করল অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন। তাঁদের মূলত পাঁচটি দাবি। প্রথমত, ওলা-উবেরের ভাড়া বাড়াতে হবে। দ্বিতীয়ত, মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলে ফাইন করার নির্দেশিকা তুলে নিতে হবে। 

এর পাশাপাশি পুলিশের ওপরও ক্ষোভ উগরে দেন তাঁরা। সেই অনুযায়ী তাঁদের দাবি, রাস্তায় পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়া স্টেশন চত্বরে দালালবাজিও বন্ধ করতে হবে। স্টেশনে গাড়ি রাখলে যাতে ফাইন না করা হয় সেই সিদ্ধান্তও নিতে হবে। একই সঙ্গে, ওলা, উবেরে কর্মরত যে সব বাইকগুলি সাদা নম্বর প্লেট নিয়ে এখনও যাত্রী পরিষেবা দিচ্ছে, তাদের আইডি ব্লক করতে হবে বলে দাবি জানানো হয়েছে। 


```