Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আন্দোলনকারী ও এফআইআর-এ নাম থাকা শিক্ষকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআর-এ নাম থাকা কোনও শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ (Police)। তদন্ত চলবে, কিন্তু পুলিশকে 'ধীরে চলো' নীতি নিয়ে চলতে হবে। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আন্দোলনকারী ও এফআইআর-এ নাম থাকা শিক্ষকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট ও এসএসসি

শেষ আপডেট: 23 May 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: বিকাশ ভবনের সামনে (Bikash Bhavan) আন্দোলনকারী (SSC Job Deprived Teachers) এবং এফআইআর-এ নাম থাকা কোনও শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ (Police)। তদন্ত চলবে, কিন্তু পুলিশকে 'ধীরে চলো' নীতি নিয়ে চলতে হবে। এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

শুক্রবার হাইকোর্ট জানিয়েছে, 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬-র সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পর্যায়ভিত্তিক ২০০ জন ব্যক্তি থাকতে পারবেন। সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু বানিয়ে দেবে। তাছাড়া বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থাও করতে হবে প্রশাসনকে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিস জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট। বলেছে, মঞ্চের তরফ থেকে ১০ জনের নাম পুলিশকে দিতে হবে।

বস্তুত, বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শোকজ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। শিক্ষা দফতরের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই এই পদক্ষেপ করে পর্ষদ।

বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, যোগ্য শিক্ষকেরা ওই বিক্ষোভ কর্মসূচি করছিলেন। সেখানে মামলাকারী তো গ্রুপ ডি কর্মী। তিনি ওই কর্মসূচিতে কী করছিলেন?

রাজ্য আরও জানায়, সে দিনের বিক্ষোভের ঘটনায় ২২ জন পুলিশকর্মী আহত হয়েছেন। বিশৃঙ্খল পরিস্থিতির ফলে অসুস্থ হয়ে পড়েছেন ১৯ জন সাধারণ মানুষ। ওই এলাকায় তো শুধু বিকাশ ভবন নয়, অনেক সরকারি দফতর রয়েছে। 

পাল্টা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন বিক্ষোভকারী শিক্ষকদের একাংশ। তাঁদের অভিযোগ, বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীদের মারধর করেন তৃণমূল সমর্থকেরা। এর পরই শিক্ষকদের একাংশকে মামলা দায়ের করতে অনুমতি দেয় হাইকোর্ট।

বস্তুত, বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা চাকরি হারিয়েছেন। ২০১৬ সালের এসএসসি নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন তাঁরা। গত বৃহস্পতিবার এই আন্দোলনস্থলে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের উপর লাঠি চালানোর অভিযোগ ওঠে পুলিশকর্মীদের বিরুদ্ধে। যদিও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়ে দেন, পুলিশ যথেষ্ট ধৈর্য দেখিয়েছিল। আইনশৃঙ্খলা নষ্ট হয়েছে বলেই বাধ্য হয়ে পুলিশ পদক্ষেপ করে। 


```