Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের? টালিগঞ্জে মুন্ডু উদ্ধারের ঘটনায় নয়া তথ্য পুলিশের হাতে

এলাকায় স্নিফার ডগ নিয়ে গতকাল তদন্ত চালান তদন্তকারী অফিসাররা। তবে, দেহাংশের খোঁজ এখনও পাওয়া যায়নি।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের? টালিগঞ্জে মুন্ডু উদ্ধারের ঘটনায় নয়া তথ্য পুলিশের হাতে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 December 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জের ভ্যাট থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় নয়া মোড়। অভিযুক্ত আতিকুরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মহিলার। সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন, মনে করছেন তদন্তকারীরা। বাকি দেহাংশের খোঁজ চলছে। 

টালিগঞ্জের গ্রাহামস রোডে কেন্দ্রীয় সরকারি আবাসনের পাশে শুক্রবার সকালে ওই মুন্ডুটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। গল্ফগ্রিন থানার আধিকারিকরা পৌঁছে সেটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠান। পরে তদন্তে নেমে গল্ফগ্রিন, নেতাজিনগর ও রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট গঠন করে জেলা পুলিশ। 

সিটিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও মোবাইলের টাওয়ার ট্র্যাক করে আতিকুর লস্কর নামে এক রাজমিস্ত্রির খোঁজ পায় তারা। তাঁর সঙ্গে মৃত খাদিজা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা যায়। মগরাহাটের রাধানগর গ্রামের বাসিন্দা খাদিজা, মগরাহাটেরই বাসিন্দা আতিকুরও। 

তাকে গভীর রাতে আটক করা হয় এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। পুলিশ অনুমান করছে, মহিলার মাথায় প্রথমে আঘাত করা হয়। তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। প্রমাণ লোপাটের চেষ্টায় এরপর দেহ টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়। এলাকায় স্নিফার ডগ নিয়ে গতকাল তদন্ত চালান তদন্তকারী অফিসাররা। তবে, দেহাংশের খোঁজ এখনও পাওয়া যায়নি। 


```