Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মহিলাদের নিরাপত্তায় নজরদারি চাইলেন নীনা, আরজি কর কাণ্ডে প্রতিবাদ সুহানা, নভ্যাদেরও

এবার তরুণী চিকিৎসকের মৃত্যুতে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পকে টেনে সোচ্চার হলেন অভিনেত্রী নীনা গুপ্তা। 

মহিলাদের নিরাপত্তায় নজরদারি চাইলেন নীনা, আরজি কর কাণ্ডে প্রতিবাদ সুহানা, নভ্যাদেরও

নীনা গুপ্তা

শেষ আপডেট: 19 August 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বিক্ষোভের আঁচ বলিউডেও। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র নিন্দা করে ন্যায়বিচার চেয়েছেন করিনা কাপুর, হৃত্বিক রোশন, আলিয়া ভাট থেকে শুরু করে বলিউডের তরুণ প্রজন্মের সুহানা, নভ্যারাও। এবার তরুণী চিকিৎসকের মৃত্যুতে কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পকে টেনে সোচ্চার হলেন অভিনেত্রী নীনা গুপ্তা। 

প্রযোজকের দেওয়া হোটেলে রাত কাটানোর প্রস্তাব দেওয়ার ঘটনা উল্লেখ করে নীনা তাঁর বইতে ‘কাস্টিং কাউচ’-এর শিকার হওয়ার কথা আগেই জানিয়েছিলেন। এবার আরজি কর-কাণ্ডে কর্মরতা মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী। নীনা বললেন, ‘‘অপরাধ হয়েছে বুঝলাম। কিন্তু অপরাধ ঠেকানোর তো একটা ব্যবস্থা করতে হবে। প্রয়োজন পড়লে মহিলা সুরক্ষার জন্য নজরদারির ব্যবস্থা রাখতে হবে। উনিশ থেকে বিশ হলেই লিখিত অভিযোগ জানাতে হবে।’ 

উদ্বেগ প্রকাশ করে নীনা বলেন, ‘আসলে নিরাপত্তার বিষয়টা খুব একটা সুরক্ষিত নয়। একজন মহিলা যদি গ্রামের পথ দিয়ে হেঁটে অনেক দূর কর্মস্থলে যান, সেখানেও বিপদ। আসলে ভেবে কোনও উপায় দেখতে পাচ্ছি না।’ 

করিনা কাপুর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘১২ বছর সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ। কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি’।

হৃত্বিক রোশন লেখেন, "সমাজ আমাদের এবার বদলাতে হবে, যাতে সবাই সেখানে নিরাপদ বোধ করেন। কিন্তু এতে বহু সময় লেগে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের সঠিক ভাবে মানুষ করলেই আশা করছি এই বদল আসবে। আমরা ঠিক পারব। কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই। আর সেই শাস্তি এতটাই কঠিন এবং দৃষ্টান্তমূলক হতে হবে যাতে অপরাধীরা আর এই কাজ করার কথা না ভাবে। আমি নির্যাতিতার পরিবারের পাশে রইলাম, ওঁদের মেয়ের ন্যায় বিচার চাই’।


```