Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

বন্ধ হয়ে যাচ্ছে নাহুমস! গ্যাস সংকটের জেরে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না ইহুদি বেকারির

গ্যাসের সংকটে বন্ধ হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী নাহুম অ্যান্ড সন্স বেকারি। আদৌ আর খুলবে?

বন্ধ হয়ে যাচ্ছে নাহুমস! গ্যাস সংকটের জেরে আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না ইহুদি বেকারির

নাহুম অ্যান্ড সন্স

গার্গী দাস

শেষ আপডেট: 20 March 2026 11:37

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের অস্থিরতার ধাক্কা এবার কলকাতায়। গ্যাস সংকটে (LPG Shortage) বন্ধ হচ্ছে গেল শহরের ঐতিহ্যবাহী নাহুম অ্যান্ড সন্স (Nahoum and Sons)।

নিউ মার্কেটের (New Market) প্রাণকেন্দ্রে থাকা ১২০ বছরের পুরনো এই ইহুদি বেকারি (Jewish Bakery) ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দোকানের বাইরে টাঙানো নোটিসে (Notice) তারা জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতি’র (Unavoidable Circumstances) জেরে এই সাময়িক বিরতি।

বেকারির এক কর্তা জগদীশ হালদার (Jagadish Haldar) সংবাদসংস্থাকে জানান, বেশ কিছুদিন ধরেই বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) সরবরাহে সমস্যা হচ্ছিল। সীমিত গ্যাসে কোনওক্রমে কাজ চালানো হলেও উৎপাদন (Production) অনেকটাই কমিয়ে দিতে হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যেখানে ব্যবসা চালানোই অসম্ভব হয়ে ওঠে।

এই সংকটের পিছনে রয়েছে পশ্চিম এশিয়ার (West Asia Crisis) চলতি অশান্তি। বিশেষ করে হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে, যার রেশ এসে পৌঁছেছে কলকাতার এই ঐতিহ্যবাহী বেকারিতেও।

জগদীশবাবুর কথায়, “সীমিত সরবরাহে কাজ চালাচ্ছিলাম। কিন্তু উৎপাদন এতটাই কমে গিয়েছিল যে চালানো সম্ভব হচ্ছিল না। তাই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে।” তিনি আরও জানান, ২৩ মার্চ থেকে ফের দোকান খোলার পরিকল্পনা রয়েছে এবং যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রায় পরিষেবা (Full-fledged Operation) শুরু করার চেষ্টা হবে।

উল্লেখ্য, ইহুদি রীতিনীতি (Jewish Customs) মেনে নাহুম অ্যান্ড সন্স প্রতি শনিবার বন্ধ থাকে। তবে কোভিড লকডাউন (Covid Lockdown) বাদ দিলে এভাবে টানা কয়েকদিনের জন্য দোকান বন্ধ রাখার নজির সাম্প্রতিক সময়ে নেই। এর আগে ২০১৩ সালে মালিক ডেভিড নাহুমের (David Nahoum) মৃত্যুর পর স্বল্প সময়ের জন্য বন্ধ হয়েছিল এই বেকারি। তারপর সেভাবে এই প্রথম।


```